Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপাবলির আগে তামা, পিতলের মূর্তি পরিষ্কার করতে মানুন এই ঘরোয়া উপায়গুলি

দীপাবলি আসতে আর বেশি দিন বাকি নেই। হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। এসময়ে প্রত্যেকটি গৃহস্থ বাড়িতেই বাড়ির নানান জিনিস পরিষ্কার করা হয়। মনে করা হয়, যদি আপনি দীপাবলিতে ঘরবাড়ি পরিষ্কার করেন, তাহলে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন।

এসময় অনেকেই তামা, পিতলের মূর্তিও ভালোভাবে পরিষ্কার করেন। যেহেতু গণেশ ও লক্ষ্মী মাতার পুজো করা হয় তাই। পিতল, তামা ও ব্রোঞ্জের মূর্তি অনেকের বাড়িতেই রাখেন, আর যদি আপনি দীপাবলির আগে তা পরিষ্কার করতে চান, খুব সহজেই এই উপায়ে পরিষ্কার করুন।

bronze idols

  • লেবু ও নুন

লেবু ও নুন দিয়ে খুব ভালোভাবে তামা বা ব্রোঞ্জের মূর্তি পরিষ্কার করা যায়। কীভাবে করবেন জানুন, প্রথমে একটি লেবু কেটে তার উপরে নুন দিয়ে ভালোভাবে তামার মূর্তির উপরে ঘষতে থাকবেন। যেহেতু লেবুতে অ্যাসিড থাকে, যা কিন্তু সহজেই নোংরা দূর করতে সাহায্য করে।

সেই সঙ্গে যেহেতু এতে নুন আছে। যা স্ক্রাবার হিসেবে কাজ করবে। ভালোভাবে ঘষা হয়ে গেলে হালকা গরম জলে একটু মূর্তিটা ধুয়ে নিয়ে আরেকবার শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই আপনার পুরনো মূর্তি নতুনের মতন হয়ে যাবে।

  • ভিনেগার ও বেকিং সোডা

আপনি পিতল ও ব্রোঞ্জের মূর্তি পরিষ্কার করতে ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি পাত্রে এক চামচ বেকিং সোডা ও তাতে সামান্য ভিনেগার দিয়ে আপনি মূর্তির গায়ে লাগিয়ে রাখুন। তারপরে হালকা করে কোনও ব্রাশের সাহায্যে ঘষে নিন। কিছুক্ষণ বাদে এর থেকে ময়লা দূর হবে ও চকচক করতে শুরু করবে।

  • টম্যাটোর রস

টম্যাটোর রসের সাহায্য আপনি কিন্তু তামা, পিতল বা ব্রোঞ্জের মূর্তি পরিষ্কার করতে পারেন। প্রথমে টম্যাটো ভালোভাবে পেস্ট করে নিয়ে দেবতার মূর্তিতে লাগিয়ে রাখুন। আপনি ভালোভাবে মূর্তির গায়ে লাগিয়ে রাখুন। তারপর একটি নরম কাপড় দিয়ে ভালোভাবে ঘষে নিন। কিছুক্ষণ পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপরে মুছে দেবেন। এতে আপনার মূর্তিগুলি আগের মতোই পরিষ্কার হয়ে গেছে।

  • বেসন ও হলুদ ব্যবহার করুন

তামার মূর্তি পরিষ্কার করতে আপনি বেসন ও হলুদ ব্যবহার করতে পারেন। বেসন ও হলুদ ভালোভাবে ফেটিয়ে নেবেন। তাতে সামান্য জল দিয়ে আরেকবার ভালো একটা নরম পেস্ট তৈরি করুন। তারপরে মূর্তির গায়ে লাগিয়ে অন্তত আধঘন্টা রেখে দিন। তারপরে ভালো জলে ধুয়ে নিন। তারপরে দেখবেন দেবতার মূর্তি থেকে খুব সহজেই নোংরা উঠে গেছে।

  • কোল্ডড্রিঙ্কস

তামা, পিতল, ব্রোঞ্জের যেকোনও জিনিস পরিষ্কার করতে আপনি কিন্তু কোল্ডড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। একটা বাটিতে কিছুটা কোল্ডড্রিঙ্কসের নিয়ে আপনি এই মূর্তি অন্তত আধঘন্টা রাখুন। তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে দিন। তারপর দেখবেন আপনার দেবতার মূর্তি নতুনের মতো হয়ে গেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+