Tomato Price Rise: পণ্যবাহী গাড়ি হাইজ্যাক করে ১.৬ লক্ষ টাকায় টম্যাটো বিক্রি! পুলিশের জালে দম্পতি
Tomato Price Rise: লোভে পাপ, পাপে মৃত্যু। টম্যাটোর দাম বৃদ্ধির জেরে এবার পণ্যবাহী গাড়ি হাইজ্যাকের অভিযোগ। তামিলনাড়ুর দুই দম্পতি ইতিমধ্যেই পুলিশের জালে। দম্পতির ফন্দি রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো।
পণ্যবাহী গাড়ি তামিলনাড়ুতে নিয়ে গিয়ে, বাজারে ১.৬ লক্ষ টাকায় সেই টম্যাটো বিক্রি করেও এখন হাজতবাসই করতে হচ্ছে বছর ৩৮-এর এম ভাস্করণ ও বছর ৩৫-এর সিন্ধুজাকে।

মহেশ ও কুমার নামে দুই ব্যক্তির কাছ থেকে ভাস্করণ জানতে পারেন যে, যশবন্তপুর দিয়ে টম্যাটো বোঝাই পণ্যবাহী গাড়ি প্রচুর চলাচল করছে। তামিলনাড়ুর ভানিয়ামবাড়িতে টম্যাটোর চাহিদা অনুযায়ী জোগান কম থাকায় দাম বেড়েছিল অনেকটাই। তখন ভাস্করণ প্ল্যান করেন যে, কর্নাটক থেকে কোনও গাড়ি তামিলনাড়ুতে নিয়ে গেলে পুলিশ তাড়া করবে না।
ফন্দি আঁটা হয় পথ দুর্ঘটনা দেখিয়ে পণ্যবাহী গাড়িকে নিয়ে পালানোর। এরপর ভাস্করণ তাঁর মাহিন্দ্রা জাইলো গাড়ি নিয়ে হাজির হন দেবানাহাল্লিতে। সেখান থেকে মুকেশ ও কুমারকে নিয়ে ভাস্করণ চলে আসেন গোরাগুন্তেপালিয়ায়। সেখানেই তাঁদের নজরে পড়ে এ শিবান্নার বোলেরো। শিবান্না ৮ জুলাই আরএমসি ইয়ার্ড (উত্তর ডিভিশন) থানায় গিয়ে অভিযোগ করেন পণ্যবাহী গাড়ি হাইজ্যাকের বিষয়ে।

শিবান্না পুলিশকে জানান, তাঁর গাড়িতে দেড় লক্ষ টাকার টম্যাটো ছিল ২১০টি ট্রে-তে। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দাবি করেন, ছোট পণ্যবাহী গাড়ি তাঁদের গাড়িতে ধাক্কা মেরেছে। ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করা হলে শিবান্না দিতে চাননি। এরপর ওই ব্যক্তিরা টম্যাটো ভর্তি গাড়ি নিয়ে চম্পট দিয়েছেন।
২০০-র উপর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে ভানিয়ামবাড়ি থেকে দম্পতিকে গ্রেফতার করা হয়। ভাস্করণ নিজের গাড়ির নম্বর প্লেট বদলে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও চুরি হওয়া গাড়ির নম্বর প্লেট অপরিবর্তিত ছিল। চুরির খবর জানাজানি হতেই চুরি হওয়া গাড়িটি খালি অবস্থায় দেবানাহাল্লিতে রেখে দেওয়া হয়।
চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে ভাস্করণের বিরুদ্ধে। তবে টম্যাটোর দাম বৃদ্ধির ফলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রয়াস নিঃসন্দেহে অভিনব। ভাস্করণকে সঙ্গত দেওয়া বেঙ্গালুরুর দুই বাসিন্দাকে খুঁজছে পুলিশ।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications