ITR Filing 23-24: কী ভাবে বাড়ি ভাড়া থেকে কর ছাড়ের সর্বাধিক সুবিধা পাবেন? IT নোটিশ এড়াবেন কী ভাবে?
ITR Filing 23-24: যাঁরা বাড়ি ভাড়া করে থাকেন এবং বেতনভোগী করদাতা, তাঁরা বাড়ি ভাড়া ভাতায় কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। আয়ক আইনের ১০ (১৩এ) ধারার অধীনে তাঁরা এই সুবিধা পান।
২০২৩-২৪ আর্থিক বছরে বাজেটে এই সংক্রান্ত কিছু পরিবর্তন করা হয়েছে। যার শুরু হয়েছে ২০২৩-এর পয়লা এপ্রিল থেকে।

- কীভাবে সুবিধা পাবেন
যদি কেউ এপ্রিল মাসে প্রস্তাবিত বিনিয়োগ ঘোষণায় পুরনো কর ব্যবস্থাকে বাছাই না করেন, তাহলে আপনি নতুন কর ব্যবস্থার অধীনে পড়ে যাবেন। অর্থাৎ আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে বাড়ি ভাড়ায় কর ছাড়ের সুবিধা পাবেন না। তবে ৩১ জুলাইয়ের আগে আয়কর রিটার্ন দাখিল করার সময় কর ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে।
মূল বেতনও ডিএ-র ৫০ শতাংশের কম হতে হবে কর মুক্ত বাড়ি ভাড়া ভাতা। মেট্রো শহর নয়, এমন ক্ষেত্রে তা হবে ৪০ শতাংশ। কিংবা প্রকৃত বাড়ি ভাড়া ভাতা হবে ভাড়া হিসেবে খরচ হওয়া টাকার থেকে বেসিক স্যালারি এবং ডিএ-র দশ শতাংশ বাদ দিলে যা হয়।
- রিটার্ন দাখিলের সময় কোনও নথি লাগে না
আয়কর রিটার্ন দাখিল করার সময় কোনও নথি জমা দিতে না হলেও, ভাড়ার রসিদ ও ভাড়া সংক্রান্ত চুক্তি সংরক্ষণ করতে হবে। যদি ভাড়া প্রতি মাসে ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে বাড়িওয়ালাকে টাকা দেওয়ার আগে টিডিএস কাটতে হবে।
- বাড়ি ভাড়া ভাতায় কর ছাড়ের সুবিধা
কেউ যদি নিজেই নিজের সংস্থা চানান কিংবা ব্যবসা করেন এবং এইচআরএ-কে বেতনের অংশ না করেন, তাহলে ১০(১৩এ) ধারার অধীনে সুবিধা পাবেন না। তবে ৮০ জিজি ধারার অধীনে কর ছাড়ের সুবিধা পাবেন। এক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে সেখানে বাড়ি ভাড়া হতে হবে মোট আয়ের পঁচিশ শতাংস বা প্রকৃত ভাড়া দেওয়া মোট আয়ের বিয়োগ ১০ শতাংশ , যেটি কম হবে।
- বাবা-মাকে ভাড়া দেওয়ার সময় সাবধান
কেউ যদি বাবা-মায়ের বাড়িতে থাকেন এবং বাড়ি ভাড়া ভাতায় কর ছাড় পান, তাহলে তাঁদেরকে ভাড়া দিতে কেনও অসুবিধা নেই। তবে আপনি যে ভাড়া দেবেন তা বাবা-মায়ের আয় হিসেবে বিবেচিত হবে। অনেকেই ধরে নেন বাবা-মাকে দেওয়া ভাড়া তাদের আয় হিসেবে দেখানোর প্রয়োজন নেই। কিন্তু এইচআরএ-র সুবিধা দাবি করতে গেলেই প্যান দিতে হবে। ফলে সেই আয় আর গোপন থাকবে না।
এক্ষেত্রে কর বিশেষজ্ঞরা বলেন, রিটার্ন দাখিল করার সময় কাগজ জমা দেওয়ার প্রয়োজন না হলেও, যথাযথ প্রমাণ রাখতে হবে। ভাড়ার রসিদের পাশাপাশি চেক বা ব্্যাঙ্ক ট্রান্সফারের রেকর্ডও রাখতে হবে। এছাড়াও স্ট্যাম্প পেপারে আইনি চুক্তিও করে রাখা উচিত। যদি ভবিষ্যতে আয়কর বিভাগ কোনও প্রশ্নের উত্তর চায়, তাহলে সেই সময় তার মোকাবিলা করা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications