ITR Filing 2024: হোয়াটসঅ্যাপে আয়কর রিটার্ন দাখিল করা যায়, কিন্তু কীভাবে
ITR Filing 2024: ফাইন ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই। সাধারণভাবে আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে রিটার্ন দাখিলের উপায় রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেও আয়কর রিটার্ন দাখি করা যেতে পারে।
অনলাইন ট্যাক্স ফাইলিং প্ল্যাটফর্ম ক্লিয়ার ট্যাক্স হোয়াটসঅ্যাপ ভিত্তিক আয়কর রিটার্ন ফাইলিং-এর নতুন পরিষেবা চালু করেছে। এর ফলে ট্যাক্স ফাইলিং ব্যবস্থা আরও সহজ হবে বলে দাবি। সাধারণভাবে ফাইলিং প্রক্রিয়ায় জটিলতার কারণে অনেকেই রিফান্ড থেকে বঞ্চিত হয়ে থাকেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র আইটিআর ওয়ান ও আইটিআর ফোর-এর আয়কর রিটার্ন ফাইলিং করা যায়। যা বেশিরভাগ নিম্ন আয়ের করদাতাদের চাহিদা পূরণ করবে বলেই দাবি করা হচ্ছে।
এই নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হয়েছে। যা ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য হবে বলেই দাবি করা হচ্ছে।
এই পরিষেবার বৈশিষ্ট্য
- ইংরেজি, হিন্দি-সহ ১০ টি ভাষায় পরিষেবাটি পাওয়া যাচ্ছে।
- এই প্ল্যাটফর্মে একটি সুরক্ষিত পেমেন্ট ইন্টিগ্রেশন সিস্টেম রয়েছে, যা ব্যবহারকারীদের পরিচিত হোয়াটসঅ্যাপ ইন্টারফেসের মধ্যে ফাইল করা থেকে পেমেন্ট পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেয়।
- ব্যবহারকারীরা সহজেই ইমেড, অডিও ও টেক্সটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে এবং জমা দিতে পারেন।
- এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে ব্যবহারকারীরা গাইড পেয়ে থাকেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্লিয়ার ট্যাক্সের প্রতিষ্ঠাতা তথা সিইও অর্চিত গুপ্তা বলেছেন, তাদের হোয়াটসঅ্যাপ সলিউশন ট্যাক্স কমপ্লায়েন্স একটি জটিল বিষয়কে সমাধান করে, যা কিনা দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করেছিল। তিনি আরও দাবি করেছেন, তারা শুধুমাত্র ট্যাক্স ফাইলিংকে সহজ করেননি, তারা আর্থিক ক্ষমতায়নকে গণতন্ত্রায়ন করেছেন।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications