উৎসবের মরসুমে বাড়তে পারে স্বল্প সঞ্চয়ের সুদের হার! উপকৃত হতে পারেন PPF, সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টধারীরা
উৎসবের মরসুমে বাড়তে পারে স্বল্প সঞ্চয়ের সুদের হার! উপকৃত হতে পারেন PPF, সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টধারীরা
একটা সময়ে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় (small savings) সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। কিন্তু সময়ের নিরিখে সেখানে সুদের হার কমেছে, ফলে অনেকেই এর প্রতি আগ্রহ হারিয়েছে। কিন্তু নিশ্চয়তার নিরিখে এখনও পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে অনেকেই বিশ্বাস রাখেন। সাম্প্রতিক পরিস্থিতির জেরে অনেকেই বলছেন, অক্টোবর থেকে স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়তে (increase) পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পিপিএফ (ppf) এবং সুকন্যা সমৃদ্ধির (Sukanya Samriddhi) মতো প্রকল্প।

পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের মধ্যে আর কী রয়েছে
পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (ppf), সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC)।

অক্টোবরে কেন বাড়তে পারে সুদের হার
ধারাবাহিকভাবে মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশের ওপরে রয়েছে। স্বল্প সঞ্চয়ের সুদ নিয়ে অর্থমন্ত্রকের যে ফর্মুলা রয়েছে, তা আগামী দিনে স্বল্প সঞ্চয়ের সুদের হার বৃদ্ধি হতেই পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কতটা বাড়তে পারে সুদের হার
সূত্রের খবর অনুযায়ী আগামী ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরের জন্য পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ থেকে বেড়ে ৭.৫ শতাংশ হতে পারে। অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ থেকে বেড়ে ৮.৩ শতাংশ হতে পারে।

শেষবার সুদের হারে পরিবর্তন ২০২০-তে
শেষবার স্বল্প সঞ্চয়ে সুদের হারে পরিবর্তন করা হয়েছিল ২০২০-র এপ্রিল-জুন ত্রৈমাসিকে। এই সময়ের পর থেকে স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোনও রকমের পরিবর্তন হয়নি। এই মুগুর্তে মুদ্রাস্ফীতি এবং অন্য কারণগুলি স্বল্পসঞ্চয়ের সুদের হারকে বাড়াতে পারে। তবে সবই হবে এই সেপ্টেম্বরে অর্থনৈতিক অবস্থার পর্যালোচনার ভিত্তিতে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications