Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গিফট ডিড না উইল, কী ভাবে সম্পত্তি-সম্পদ পরবর্তী প্রজন্ম-আত্মীয় কিংবা দাতব্য সংস্থাকে দেবেন

সম্পত্তি কী ভাবে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবেন? এর দুটি উপায় রয়েছে। আপনি নিজের সম্পত্তি প্রাপকদের উপহার হিসেবে দিতে পারেন কিংবা উইল তৈরি করতে পারেন, যেখানে মৃত্যুর পরে প্রাপকরা সেগুলি পাবেন।

তবে উভয় পদ্ধতিতে কিছু ভুল ভ্রান্তি রয়েছে. একবার দেখে নেওয়া যাক দুটি প্রক্রিয়া কীভাবে কাজ করে।

property

উইল

উইল হল একটি বৈধ আইনি নথি। যা বিভিন্ন প্রাপকদের কাছে যিনি দান করছেন, কতটা দান করছেন, তার বিবরণ থাকে। এই ভাবে কোনও ব্যক্তি নিজের সম্পত্তি কিংবা সম্পদ স্ত্রী, সন্তান, আত্মীয় কিংবা কোনও দাতব্য ট্রাস্টকে দিতে পারেন।

সাধারণত ইউলের জন্য একজন নির্বাহক নিয়োগ করতে হয়। যিনি উইলের নির্দেশাবলী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত করেন। যিনি উইল করছেন তিনি যে কোনও সংখ্যকবার উইল পরিবর্তন করতে পারেন। যিনি উইল করছেন, তাঁর মৃত্যুর পরেও এটি কার্যকর হয়।

গিফট ডিড

গিফট ডিড বা উপহার দলিল একটি আইনি দলিল, যা উইলকারীর জীবিত থাকতেই হস্তান্তরিত হয়।এক্ষেত্রে স্থাবর ও অস্থাবর সম্পত্তি একজন আইনি উত্তরাধিকারী, আত্মীয়স্বজন কিংবা দাতব্য কোনও সংস্থাকে উপহার দেওয়া যেতে পারে।

বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া গিফট ডিড তুলে নেওয়া যায় না। তবে উইল হোক কিংবা গিফট ডিড, নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতের আইনি সমস্যা এড়াতে এই ধরনের দলিলের নথিভুক্তি করে রাখা ভাল।

উইল কীভাবে গিফট ডিড থেকে আলাদা

  • উইল থেকে গিফট ডিডকে আলাকা করার উপায় রয়েছে।
  • সব থেকে গুরুত্বপূর্ণ হল, যেদিন থেকে কার্যকর করা হচ্ছে। উইল শুধুমাত্র উইলকারীর মৃত্যুর পরে কার্যকর হয়। কিন্তু গিফট ডিড নথিভুক্তির সঙ্গে সঙ্গে কার্যকর হয়।
  • উইলকারী জীবিত থাকা অবস্থায় যে কোনও সময় তা প্রত্যাহার করে নিতে পারেন, কিন্তু অন্য কেউ তা করতে পারেন না। কিন্তু গিফট ডিডের ক্ষেত্রে তা প্রত্যাহারের উপায় নেই। প্রাপক আরোপিত শর্ত পূরণ না করলে তা পরিবর্তন করা যেতে পারে।
  • উইলে করের কোনও প্রভাব নেই। কারণ কারণ যাঁর সম্পত্তি তাঁর মৃত্যুর পরে প্রাপকের কাছে চলে যায়।
  • গিফট ডিডের ক্ষেত্রে যিনি পাচ্ছেন, তার ওপর কর ধার্য হয়। মূলধন লাভ করের পরিধি থেকে শুধুমাত্র ব্যক্তিগত প্রভাবগুলিকে বাদ দেওয়া হয়েছে।

বিতরণ হবে কী ভাবে?

  • উইলে প্রতিটি প্রাপকের ভাগ নির্দিষ্ট। এটি আনুপাতিকভাবে উত্তরাধিকারীদের বা দাতব্য সংস্থাকে দেওয়া যেতে পারে। উইলকারীর মৃত্যুর পরেই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়. সেই প্রক্রিয়াকে প্রোবেট বলা হয়। এটি উইলের বৈধতা নিশ্চিত করে।
  • গিফট ডিডের ক্ষেত্রে একমাত্র আইনি প্রক্রিয়া হল দলির তৈরি এবং তার নথিভুক্তিকরণ।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+