Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FASTag: পয়লা অগাস্ট থেকে ফাস্ট্যাগে নতুন নিয়ম! নব সংযোজনে কী আছে সেখানে?

FASTag: আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই নতুন আরেকটা মাস। অগাস্টের শুরু থেকে সরকারি বেশ কিছু নিয়মে পরিবর্তন হতে চলেছে। তার মধ্যে রয়েছে ফাস্ট্যাগ। FASTag হল ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা। ২০১৯ সালে ভারত সরকার এই টোল সংগ্রহ প্রথা চালু করেছে। FASTag পরিচালিত করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি।

FASTag-এ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। গাড়ির সামনের কাঁচের ওপরে থাকে বিশেষ স্টিকার। যা টোলে পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। এর ফলে টোল প্লাজাগুলিতে যানজট অনেকটাই কম হয়। টোল প্লাজার মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্যাগ ক্স্যান হতেই পাসিং গেট খুলে যায়।

প্রধানমন্ত্রী মোদীর 'অমৃত কাল'-এ গরিবের পকেট খালি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি! লোকসভায় সরব রাহুল গান্ধী

FASTag KYC

FASTag KYC
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতে খুচরো পেমেন্ট ও সেটলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য FASTagKYC প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছে। তা নিয়েই নতুন নির্দেশিকা। যা পয়লা অগাস্ট থেকে চালু হতে চলেছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়া নির্দেশিকা অনুসারে FASTag পরিষেবা দেয় এমন সংস্থাগুলিকে ৩১ অক্টোবরের মধ্যে তিন তেকে পাঁচ বছর আগে জারি করা সব FASTag-এর কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। অগাস্ট থেকে শুরু হওয়ার পরে গ্রাহকরা তাঁদের কেওয়াইসি নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আপডেট করেন, তা নিশ্চিত করতে হবে।

সময়সীমা ৩১ অক্টোবর
এর জন্য পয়লা অগাস্ট থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত FASTag পরিষেবা প্রদানকারীদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার শর্তাবলী মেনে চলতে হবে। তিন থেকে পাঁচ বছর আগে জারি করা FASTag-এর কেওয়াইসি আপডেট করতে হবে। পাশাপাশি পাঁচ বছরের পুরনো FASTagগুলিকে প্রতিস্থাপন করতে হবে। যানবাহন মালিকদেরও তাঁদের কেওয়াইসি ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়াকে নিশ্চিত করতে হবে।

নতুন নিয়মে কী কী করতে হবে

  • পাঁচ বছরের পুরনো FASTag প্রতিস্থাপন করতে হবে।
  • তিন বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম FASTag-এর কেওয়াসি আপডেট করতে হবে।
  • গাড়ি কেনার ৯০ দিনের মধ্যে গাড়ির নথিভুক্তি নম্বর আপডেট করতে হবে।
  • FASTag-এর সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও চেসিস নম্বর লিঙ্ক করতে হবে।
  • FASTag প্রদানকারীদের অবশ্যই তাদের ডেটাবেস যাচাই করতে হবে।
  • মোবাইল নম্বরের সঙ্গে FASTag লিঙ্ক করতে হবে।
  • গাড়ির সামনের ও পাশের পরিষ্কার ছবি আপলোড করতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে কেওয়াইসি প্রয়োজনীয়তাগুলি সম্পূর্ণ করতে হবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+