বাস্তুমতে বাড়ির বাথরুমে কোন গাছ রাখলে তা গৃহস্থের সুখ-শান্তি বাড়িয়ে দেয়, কিছু টিপস একনজরে
বাস্তুমতে বাড়িতে কোন গাছ রাখলে তা গৃহস্থের সুখ-শান্তি বাড়িয়ে দেয়, কিছু টিপস একনজরে
সুখী জীবন পেতে প্রত্যেকেই নিজের মতো করে লড়াই করেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, যে বহু পরিশ্রমের পরও সেই পরিশ্রম উজ্জ্বলতা নিয়ে আসে না জীবনে । ফলে জীবনে আসে হতাশা। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র মতে বেশ কয়েকটি নিয়ম মেনে চললে আসে সুস্থির জীবন। এক্ষেত্রে বাস্তুশাস্ত্র মতে বাথরুমের ভিতর কয়েকটি বিষয় আদলবদল করলেই কাঙ্খিত স্বস্তি মিলতে পারে বলে দাবি করছে বাস্তুশাস্ত্র। দেখে নেওয়া যাক এক্ষেত্রে কী কী করণীয়?

নিকাশী ব্যবস্থা কোথায় থাকতে পারে?
বাথরুমের উত্তরপূর্ব দিকে নিকাশী ব্যবস্থা থাকা উচিত। বাস্তুশাস্ত্র মতে, এই বিশেষ দিকে, যদি বাড়ির নিকাশী বন্দোবস্ত রাখা যায়, তা সুখ আনবে। বলা হচ্ছে বাড়ির উত্তর পূর্বা মুখে যদি বাথরুমের কল বা শাওয়ার রাখা যায়, তাহলে তা মঙ্গলজনক। উত্তর দিকে আয়না রাখা সবচেয়ে জরুরি বিষয় । বলছেন বাস্তুশাস্ত্রবিদরা।

বাথরুমের কয়েকটি টিপস
পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে যাতে শৌচকর্মের কোমোড বা প্যান রাখা হয় , সেই বার্তাও রয়েছে বাস্তুশাস্ত্র মতে। বলা হচ্ছে, ভূমি থেকে ১ থকে ২ ফুট উঁচুতে এই অংশটি রাখা উচিত।

লাইট কোনদিকে থাকবে?
বাথরুমে যদি আলো ঠিকভাবে না পড়ে, তাহলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাথরুমের মধ্যে যাতে ভালোরকম সূর্যরশ্মি প্রবেশ করে, তার চেষ্টা করতে হবে। এদিকে, বাথরুমে যাতে সুন্দর বাতাস চলাচল করতে পারে, তারও বন্দোবস্ত করতে হবে গৃহস্থকে।

গিজারের দিক কোনটি ?
বাথরুমে গিজার কোনদিকে রয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণ পূর্ব দিকে গিজার রাখতে হবে। তাতেই একমাত্র আসবে সুখ। যেহেতু গিজারের সঙ্গে আগুন সম্পর্কিত রয়েছে, ফলে এই গিজারের দিকটি খুবই গুরুত্বপূর্ণ।

ওয়াশিং মেশিন কোনদিকে রাখতে হবে?
বাথরুমের আরও একটি বিশেষত্ব হল, কোনদিকে ওয়াশিং মেশিনের দিক। বাস্তুশাস্ত্র বলছে ওয়াশিং মেশিন সর্বদাই দক্ষিণপূর্ব ও উত্তর পশ্চিম দিকে থাকবে। এতে গৃহস্থে ফেরে সুখ শান্তি।

বাথরুমে গাছ
বলা হচ্ছে, বাথরুমে পিস লিলির মতো গাছ রাখা খুবই ভালো। এতে ঘরের সদস্যদের স্বাস্থ্য খুবই ভালো থাকে। এছাড়াও অ্যালোভেরা তথা ঘৃতকুমারী গাছ বাড়িতে রাখলে তা খুবই ভালো ফল দেয়।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications