এই জিনিসগুলি বিনামূল্যে কারোর থেকে নেবেন না, ঘিরে ধরবে ঋণের বোঝা
জ্যোতিষশাস্ত্রে ও বাস্তুশাস্ত্রে এমন অনেক কাজের কথা ও নিয়মের কথা বলা রয়েছে, সেগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার পরিবারে সুখ-সমৃদ্ধি লেগেই থাকবে। এমনকি অর্থপ্রাপ্তিও নিশ্চিত। এমন অনেক কাজ রয়েছে, সেগুলি ভুলে করলেও আপনার জীবনে নেমে আসবে আর্থিক সঙ্কট।
ঘিরে ধরবে ঋণের বোঝাও। ঠিক তেমনি বলা হচ্ছে, আপনাকে যদি কেউ বিনামূল্যে এই জিনিসগুলি দেন, তাহলে ভুলেও নেবেন না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। এমনকি অর্থসঙ্কট জীবনে লেগে থাকবে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি কি জানেন কোন কোন জিনিস কারোর থেকে নেওয়া উচিত নয়?

নুন
বাস্তুশাস্ত্রে বলা হয়, বিনামূল্যে কেউ আপনাকে নুন দিলে একদমই নেবেন না। যদিও বা বাধ্য হয়ে কিংবা কোনও কারণে আপনাকে নুন নিতে হয়, তার বিনিময়ে আপনি তাকে কিছু দিয়ে দেবেন। প্রয়োজন হলে এক টাকার কয়েন দিয়ে দেবেন। কারণ নুনের সঙ্গে শনি ও সূর্যদেবের বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি যদি বিনামূল্যে কারোর থেকে নুন নেন, তাহলে আপনি নানান বড় রোগে আচ্ছন্ন হতে পারেন, দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। ঋণের বোঝা কোনওভাবেই আপনার জীবন থেকে কমবে না, তাই আগেই সাবধান হোন আপনি।
ছুঁচ
বাস্তুশাস্ত্রে অনুসারে, ছুঁচের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তাই বিনামূল্যে আপনাকে কেউ ছুঁচ কিংবা ইনজেকশন দেন, সেগুলো কোনদিনই নেবেন না। এগুলো কিন্তু খুব অশুভ। এতে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। জীবনে নানান অশুভ প্রভাব পড়বে এমনকি রেগে যান মা লক্ষ্মীও।
রুমাল
রুমাল বিনামূল্যে কারোর থেকে নেওয়া উচিত নয়। এতে আপনি নিজেও কাউকে উপহারস্বরূপ রুমাল দেবেন না। অন্য কারোর রুমাল ব্যবহার করবেন না। এতে আপনার অর্থসঙ্কট যেমন জীবনে লেগে থাকবে, ঠিক তেমনই বড় রোগেরও ঝুঁকি বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
জুতো
কাউকে জুতো উপহার দেওয়া উচিত নয়। কিংবা নিজের জুতো কাউকে পড়তে দেবেন না। কারণ জুতোর সঙ্গে শনিদেবের বিশেষ সম্পর্ক আছে। আর এই ভুলে শনিদেব রেগে যান। প্রত্যেকটি কাজেই বাধার সৃষ্টি হবে। দারিদ্রতা ও মানসিক চাপ আপনার বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications