২০১৯ কালীপুজো: ধনসম্পত্তি বাড়াতে বাড়ির কোন জায়গায় অবশ্যই রাখতে হবে প্রদীপ! জানুন
দীপান্বিতা অমাবস্যার রাতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয় আলোর উৎসব দীপাবলি। মনের অন্ধকার কাটিয়ে দীপাবলির আলোতে আজ অন্তরকে শুদ্ধ করার দিন।
দীপান্বিতা অমাবস্যার রাতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করা হয় আলোর উৎসব দীপাবলি। মনের অন্ধকার কাটিয়ে দীপাবলির আলোতে আজ অন্তরকে শুদ্ধ করার দিন। শাস্ত্রজ্ঞরা বলেন, এমন শুভ দিনে, বাড়ির বিভিন্ন কোণে অবশ্যই লাগাতে হয় প্রদীপ। তবে , দীপাবলির দিন বাড়ির কোন দিকে প্রদীপ লাগালে তা সমৃদ্ধি, বৈভব ও অর্থ সুখ নিয়ে আসবে , সেদিকে নজর রাাখা যাক।

প্রদীপ জ্বালাতে হবে সদরে
বাড়ির সদরে এদিন আলো জ্বালালে দুরাত্মা সরে গিয়ে বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী। এমনই দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞদের। তাই এদিন সদরে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। সদরে যেন বড় মাপের প্রদীপ জ্বালানো হয়, সেই পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

তুলসী মঞ্চে প্রদীপ
দীপাবলির দিন তুলসী মঞ্চে অবশ্যই দিতে হবে প্রদীপ। তাতে বাড়ির ভিতরের অশুভ শক্তি দূর হয় বলে দাবি শাস্ত্রজ্ঞদের। তবে মনে রাখতে হবে, মোম নয় তুলসী মঞ্চে মাটির প্রদীপই একমাত্র কার্যকর।

কোন কোন গুরুত্বপূ্র্ণ জায়গায় লাগাতে হবে আলো?
শাস্ত্রজ্ঞদের দাবি, যাঁরা জীবনে প্রচুর বাদা বিপত্তির সম্মুখীন হচ্ছেন তাঁরা বজরংবলির মন্দিরে আজ প্রদীপ লাগান। পাশাপাশি, বাড়ির কাছের কোনও স্থানীয় মন্দিরেও এঁরা প্রদীপ জ্বালাতে পারেন।

কোন রঙের প্রদীপ?
বহু শাাস্ত্রজ্ঞের দাবি, বিভিন্ন রঙের প্রদীপের মধ্যে লাল ও হলুদ রঙের প্রদীপ আজ লগানো বাড়ির জন্য সুখকর। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাল রঙের প্রদীপ ও বাড়ির উত্তরের দিকে সবুজ বা হলুদ রঙের প্রদীপ বাড়িতে সুখ ,বৈভব, সমৃদ্ধি নিয়ে আসে।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications