Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬ জানুয়ারির সূর্যগ্রহণ নিয়ে জ্যোতিষবিদরা কী বলছেন! জানুন

২০১৯ সালের শুরুতেই রয়েছে সূর্যগ্রহণ। ৬ জানুয়ারি রয়েছে আংশিক সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মনে করছে এই সূর্যগ্রহণের প্রভাব প্রতিটি রাশির ওপর ব্যাপক পরিমাণে পড়তে চলেছে।

২০১৯ সালের শুরুতেই রয়েছে সূর্যগ্রহণ। ৬ জানুয়ারি রয়েছে আংশিক সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র মনে করছে এই সূর্যগ্রহণের প্রভাব প্রতিটি রাশির ওপর ব্যাপক পরিমাণে পড়তে চলেছে। সূর্যগ্রহণের প্রভাবে বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবনে আমূল কিছু পরিবর্তন দেখা দিতে পারে ২০১৯ সালের শুরু থেকেই। দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের বিচারে আসন্ন ২০১৯ সালের সূর্যগ্রহণ কোন রাশির ওপর কী প্রভাব ফেলতে চলেছে।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতকদের আরও বেশি কাজের প্রতি মনোযোগী করবে। য়েকোনও ঝুঁকি নিতে এঁরা প্রস্তুত থাকবেন। বৃষ রাশির জাতকরা এই সময়ে আর্থিক স্বচ্ছলতা উপলব্ধি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে এঁরা আর্থিকভাবে ইতিবাচক জায়গায় পৌঁছে যাবেন।

 মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে কিছুটা প্রভাব পড়বে এই সূর্যগ্রহণের ফলে। খানিকটা একা হয়ে য়েতে পারেন মিথুন রাশির জাতকরা। অন্যদিকে কর্কট রাশির জাতকদের জন্যও এই ২০১৯ সালের সূর্যগ্রহণ খুব একটা সুখকর নয়! এরফলে সম্পর্কের অবনতি, সংযোগের অভাবের মতো সমস্যা তৈরি হতে পারে।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সূর্যগ্রহণ বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে। আগের থেকে নিজের স্বভাব-চরিত্রে প্রভূত পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা। অন্য়দিকে কন্যা রাশির জাতক জাতিকাদের সামনে একাধিক সম্ভাবনার রাস্তা তৈরি হবে। সম্ভাবনা ঘিরে সঠিক পদক্ষেপ নিতে হবে আপনাদের।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা সামনের বছর বছরের শুরুতেই সূর্যগ্রহণের প্রভাবে একাধিক নতুন পদক্ষেপ নিতে চলেছেন। পুরনো কিছুকে ঝেড়ে ফেলে নতুন কিছুর দিকে মনোনিবেশ করতে হবে আপনাদের। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক ও কেরিয়ারের দিক থেকে আরও পোক্ত পদক্ষেপ নেওয়ার সময় এটিই। আপনাদের অর্থভাগ্য এই সময়ে বেশ উন্নতির দিকে এগোবে।

ধনু ও মকর

ধনু ও মকর

সূর্যগ্রহণের প্রভাবে ধনু রাশির জাতক জাতিকারা যেকোনও কাজে খুবই উৎসাহ পাবেন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় নিয়ে ফেলতে হবে আপনাদের। মকর রাশির জাতক জাতিকারা নেতিবাচক দিক কাটিয়ে নতুনভাবে জীবন শুরুর কথা ভাবতে চলেছেন ২০১৯ সালের আসন্ন সূর্।গ্রহণের প্রভাবে।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

কুম্ভ রাশির জাতকদের সূর্যগ্রহণের প্রভাবে কিছু ঝগড়ার সম্মুখীন মতের অমিলের সামনে পড়তে হতে পারে। তাই যেকোনওভাবে এড়িয়ে চলুন ঝামেলা। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের খুব বুঝে শুনে বন্ধুত্বের দিক থেকে এগোতে হবে। মনের থেকে বেশি মাথার ওপর জোর দিয়ে সিদ্ধান্ত নিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+