বাইকে চেপে সিয়াচেন, প্যাংগং লেক! দুরন্ত প্রচেষ্টা স্বর্ণাভ-পলাশের
শখের সঙ্গে যদি ইচ্ছা থাকে, তাহলে যে অনেক কিছু করা সম্ভব, তা সম্প্রতি প্রমাণ করলেন কলকাতার দুই যুবক স্বর্ণাভ চক্রবর্তী এবং পলাশ বর। সিয়াচেন ও প্যাংগং লেক ঘুরে এলেন তাঁরা।
সফর শুরু হয়েছিল ২০২৪-এর জুনের এক রাতে। রাত সাড়ে ন'টা নাগাদ কলকাতা থেকে রওনা হয়েছিলেন স্বর্ণাভ চক্রবর্তী এবং পলাশ বর। দু'জনে স্কুলে বন্ধু। কলকাতা থেকে রওনা হয়ে একবারে ২৪ ঘন্টায় ১০৫০ কিমি অতিক্রম করে লখনৌ গিয়েছেন তাঁরা। মধ্যে খাওয়া এবং প্রাকৃতিক কাজের সময় টুকু তাঁরা নিয়েছেন। তবে মধ্যে কোথাও বিশ্রাম নেননি।

পরের দিন আগ্রায় পৌঁছন। সেখানে তাজমহল দেখেন এবং রাত্রিযাপন করেন। পরের দিন সোজা আম্বালায় পৌঁছেছেন। সেখানে রাত্রিযাপন করে পরেরদিন জম্মু ও কাশ্মীরের খাম্বায় যান তাঁরা। খাম্বা থেকে সরাসরি শ্রীনগর। সেখানে গুলমার্গ, ডাল লেক-সহ আশপাশের এলাকায় ঘুরতে দুইদিন সময় নেন। তারপর তাঁরা জোজিলা পাস হয়ে গিয়েছেন লাদাখে।
লে-তে যাওয়ার আগে তারা সেখানকার জান্সকার ভ্যালিতে দুই রাত কাটিয়ে যান। লে-তে দু'দিন কাটিয়ে ১৭৯০০ ফুট উঁচুতে থাকা খারদুংলা পাস হয়ে পৌঁছন নুবরা ভ্যালিতে। তারপরে তাঁদের গন্তব্য ছিল সিয়াচেন হিমবাহ। যতটা পর্যন্ত সাধারণ মানুষের যাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর বেস ক্যাম্প, ততটা পর্যন্ত গিয়েছেন দুই বন্ধু। তারপর তাঁরা ফিরে আসেন নুবরায়।
পরেরদিন তাঁরা যান প্যাংগং লেকে। বিশ্বের সর্বোচ্চ নোনা জলের লেক ছুঁয়ে স্বর্ণাভ চক্রবর্তী এবং পলাশ বর গিয়েছেন বিশ্বের সর্বোচ্চ মোটর রোড, ১৯০২৪ ফুট উচ্চতার উমলিংলা পাসে যান। তারপর হিমাচল প্রদেশের মানালি হয়ে সমতলের উদ্দেশে যাত্রা। তারপর যে পথে পাহাড়ে উঠেছিলেন, সেই পথেই কলকাতায় ফেরা।
সব মিলিয়ে ২১ রাত ২২ দিনে ৬৮৯৪ কিমি পথ ভ্রমণ করেছেন তাঁরা। তাঁদের বাইক ছিল বাজার ডোমিনার ৪০০ সিসির। যাওয়ার আগে অনলাইনে কেন্দ্র শাসিত লাদাখ সরকারের সাইটে গিয়ে এনভায়রনমেন্ট ফি দিয়ে অনুমতি নিতে হয়েছে। এছাড়া সেনাবাহিনীর চেকপোস্ট গুলিতে দেখাতে হয়েছে পরিচয়পত্র, বলতে হয়েছে যাওয়ার উদ্দেশ্য।
স্বর্ণাভ আর পলাশের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। অনেকেই তাঁদেরকে এই ধরনের আরও সফরের জন্য উৎসাহিত করেছেন। বাইক রাইডাররা প্রায়ই ঘোরার নেশায় বেরিয়ে পড়েন বাড়ি থেকে। স্বপ্ন থাকে সিয়াচেন কিংবা লে-লাদাখ যাওয়ার। সেই স্বপ্ন পূরণ করে ফেলেছেন স্বর্ণাভ আর পলাশ।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications