দুই জেলায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করছে রাজ্য সরকার, ছকে নিন সপ্তাহান্তে ছুটির প্ল্যান
পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে নতুন পর্যটনকেন্দ্র গড়ছে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের পর্যটনে জোর দেওয়া হয়েছে। পুরনো পর্যটনকেন্দ্রগুলিকে যেমন ঢেলে সাজাতে চাইছে রাজ্য, তেমনই নতুন অনেকগুলি পর্যটনস্থল তৈরি হয়েছে গত কয়েকবছরে।

বাংলা চলচ্চিত্রে বিভিন্ন জেলায় চালচিত্র খুঁজে পাওয়া গিয়েছে নানা সময়ে। সত্যজিৎ রায় থেকে শুরু করে হালফিলের সিনেমাতেও নানা জেলার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সেভাবেই পুরুলিয়ায় জয়চণ্ডী পাহাড়ে হীরক রাজার দেশ নামে ইকো পার্ক তৈরি হবে।
পার্ক গড়ার দায়িত্বে রয়েছে রাজ্য বন দফতর। এছাড়া রঘুনাথপুর পুরসভা একটি আলাদা উদ্যোগ নিয়ে সুবিশাল পার্ক তৈরি করছে।
এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে কুড়ুমবেড়া, কর্ণগড় ও গঙ্গনিতে আলাদা আলাদা করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। কর্ণগড় একটি ঐতিহাসিক জায়গা। ফলে সরকার উদ্যোগ নিয়ে এই এলাকা সাজিয়ে তুলবে। ভবিষ্যতে আরও কয়েকটি নতুন পর্যটনকেন্দ্র গড়ার প্রস্তাবও রয়েছে সরকারের কাছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications