Birnagar: চাঁদ সদাগরের নৌকা ভিঁড়েছিল এখানে, বেড়িয়ে আসুন কলকাতার কাছেই এই জায়গা থেকে
সপ্তাহান্তে ২-১ দিনের ছুটিতে কোথায় যাওয়া যায় অনেকেই খুঁেজ পান না। অথচ কলকাতার আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জায়গা। তারমধ্যে অন্যতম এই বীরনগর। নদীয়া জেলায় অবস্থিত এই বীরনগরের সঙ্গে জড়িয়ে রয়েছে মনসামঙ্গল থেকে শুরু করে ব্রিটিশ ইতিহাস।
ব্রিটিশ আমোলের আগে এই বীরনগরের নাম ছিল উলা। শোনা যায় মনসামঙ্গলের নায়ক চাঁদ সদাগর নাকি এখানে দেবী চণ্ডীর মন্দির ৈতরি করেছিলেন। বাণিজ্যে যাওয়ার সময় চাঁদ সদাগরের নৌকা একটি শিলাখণ্ডে আঘাত পেয়েছিল। তারপরেই নাকি চাঁদ সদাগর দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান এবং সেই শিলাখণ্ডটি নিয়ে এসে এই বীরনগরে দেবী চণ্ডীর পুজো শুরু করেন এবং তাঁর মন্দির প্রতিষ্ঠা করেন।

আবার শোনা যায় এই বীরনগরে নাকি দেবী চণ্ডীর মন্দিরে পুজো করে মনস্কামনা পূরণ করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। সেই বিশ্বাসে এখনও বৈশাখী পূর্ণিমায় দেবীর পুজোর সময় আগে রাজা কৃষ্ণচন্দ্রের নাম করে পুজো দেওয়া হয়। প্রথমে উলা নামে জায়গাটি পরিচিত থাকলেও পরে সেটির নাম বীরপুর হয়েছিল।
এই নামকরণেরও একটি ইতিহাস আছে। এখানকার যুবাদের দস্যু দমনের সাহস এবং বীরত্ব দেখেই নাকি ব্রিটিশরা এই জায়গাটির নাম দিয়েছেন বীরনগর। এই বীরনগরেই জন্মেছিলেন জনপ্রিয় সাহিত্যিক রাজশেখর বসু। এই বীরনগর জুড়ে ছড়িয়ে রয়েছে মিত্র জমিদার বাড়ির ইতিহাস। মোহন মিত্র এবং তাঁর চার ভাই শান্তিপুরে এসে বসবাস শুরু করেিছলেন তিনিই পরে মিত্র মুস্তাফি নামে পরিচিত হন। এবং তাঁরাই গ্রামে একাধিক বিষ্ণুমন্দির তৈরি করেছিলেন। মুস্তাফি উপাধিটি ঔরঙ্গজেব দিয়েছিলেন তাঁদের।

কােজই এইখানে একটা দিন কাটিয়ে গেলে মন্দ লাগবে না। ট্রেনে, গাড়িতে দুই ভাবেই আসা যায়। রানাঘাট স্টেশন পেরোলেই পরে বীরনগর। সেখানে নেমে টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন বিভিন্ন দর্শনীয় স্থান। সারাদিক কাটিয়ে তারপরে ফিরে আসুন বীরনগর থেকে। বেশ অন্যরকম কাটবে দিনটা।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications