মা হতে চলেছেন টেলি তারকা, গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রীর স্বামী
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল। মা হতে চলেছেন টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। তাঁর স্বামী শাহনাজ শেখই নিশ্চিত করে জানিয়েছেন। তবে এতোদিন এই খবর চেপেই রাখতে চেয়েছিলেন তিনি।
কারণ অন্তঃসত্ত্বা হলেও একেবারে শুরু দিকে রয়েছেন। সেকারণে সেই খবর কাউকে এখনই জানাতে চাইছিলেন না অভিনেত্রী। খবরটি গোপনই রাখতে চেয়েছিলেন তিনি। সময় এলে ঠিকই খবরটা তিনি শেয়ার করতেন। কারণ এই সময়ে খবরটা মিডিয়ায় জানাজানি হোক সেটা তিনি চাননি।

গত মাসে দেবলীনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দেবলীনার বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল বলে এক নেটিজেন খবরটি শেয়ার করেছিলেন। তারপরে সেটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিন্তু সেই জল্পনা নিয়ে কোনও কথা বলতে চাননি প্রথমে দেবলীনা। উল্টে তিনি বেশ বিরক্ত হয়ছিলেন বলে জানিয়েছেন।
কারণ বিষয় একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি। এটা নিয়ে খুব বেশি প্রচার চাইছেন না তিনি। সাথ নিভানা সাথিয়া সিরিয়ালে অভিনয় করে নাম করেছিলেন তিনি। তারপরে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ বসেও গিয়েছিলেন অভিনেত্রী।
২০২২ সালে তিনি শাহনওয়াজ শেখকে বিয়ে করেন। গুয়াহাটিতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন দেবলীনা। মুসলিম ছেলেকে বিয়ে করা নিয়ে সেসময় অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications