Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তোমাকে ছাড়া এ আকাশ সাজে না! এবার কি বাস্তবেও প্রেম করছেন সাহেব-সুস্মিতা? পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

গোপন কথাটি রবে না গোপনে! প্রেম এমনই এক জিনিস, যা ইচ্ছা করলেও লুকিয়ে রাখা যায় না। শেষ পর্যন্ত তা চলে আসে সকলের সামনে। কিছুটা এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টলি পাড়ায় কান পাতলেই। ভরা বর্ষায় নাকি বসন্তের ছোঁয়া সাহেব ভট্টাচার্যের মনে! সিরিয়ালের সহ অভিনেত্রীর সঙ্গেই চলছে প্রেম পর্ব। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল এই কথা। তবে আনুষ্ঠানিক ভাবে এরকম কিছু কথা পাকা করেননি দুজনের কেউই। কিন্তু হালফিলে সাহেবের ইনস্টাগ্রাম বলছে অন্য কথা।

আসলে বেশকিছুদিন পর ফের পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য। এই মুহূর্তে স্টার জলসার কথা ধারাবাহিকে অগ্নিভ ওরফে এভির চরিত্রে অভিনয় করছেন সাহেব। আর সেখানেই তিনি জুটি বেঁধেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে-র সঙ্গে। সাহেব ও সুস্মিতার জুটি দর্শকের মন জিতে নিয়েছে। তাঁদের অন স্ক্রিন কেমেস্ট্রি দুর্দান্ত। আর এবার পর্দার পাশাপাশি নাকি অফ স্ক্রিন রসায়নও নাকি জমে উঠেছে! আর সেই জল্পনা উস্কে দিয়েছে সাহেব ও সুস্মিতার পর পর বেশ কিছু স্যোশাল মিডিয়া পোস্ট।

saheb

সম্প্রতি দুজনের ফটো শেয়ার করে সুস্মিতা ক্যাপশনে লেখেন, 'ভালোবাসার কথা'. পাশাপাশি সাহেবের ইন্সটাতে চোখ রাখলেও দেখা যাচ্ছে এই জুটির ছবি। উল্লেখ্য, গাড়ি দুর্ঘটনায় বান্ধবী সোনিকা চৌহানের মৃত্যুর পর নিজেকে বেশকিছুদিন একপ্রকার গুটিয়েই নিয়েছিলেন সাহেব। তবে ফের তাঁর মনে প্রেমের রং লাগার আভাস পেয়ে বেশ খুশিই হচ্ছেন ফ্যানেরা।

সম্প্রতি ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করেছেন সাহেব ও সুস্মিতা। আর সেই ছবিতে দেখা গিয়েছে, লাল পাড়ের সাদা পাঞ্জাবিতে রাজকীয় বেশে সাহেব, ও টুকটুকে লাল শাড়িতে সেজেছেন সুস্মিতা। সঙ্গে খোঁপায় জুঁইয়ের মালা গলায় লহরী হার, আর মানানসই মেকআপে ধরা দিলেন সুস্মিতা। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে রয়েছেন সাহেব।

ক্যাপশনে লেখা, 'তোমাকে ছাড়া এ আকাশ সাজে না…’। আর এই ছবি দেখা দেখে চোখ সরছে না দর্শকদের। আসলে এক বুটিকের হয়ে নতুন একটি ফটোশ্যুট করেছেন এই জুটি। আর তাতেই ও ক্যামেরা রসায়ন জমে ক্ষীর! কানাঘুষো এমনও শোনা যাচ্ছে সিরিয়ালের সেটেই একে অপরের প্রেমে পড়েছেন সুস্মিতা ও সাহেব। এমনকি অনির্বাণের সঙ্গে বাগদান পর্ব মিতে গেলেও সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে নাকি রয়েছেন সাহেব ভট্টাচার্য। আর এইসব ঘটনা ঘিরেই তুঙ্গে সাহেব ও সুস্মিতার প্রেমচর্চা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+