Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rachana Banerjee in Hooghly: এই মাটি নিয়ে যাব দিদির জন্য! ডাকাত কালীবাড়িতে পুজো দিয়েই বললেন রচনা

Rachana Banerjee in Hooghly: তখনও লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়নি! একেবারে ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী তালিকায় প্রকাশ করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নবীন-প্রবীণের কথা মাথায় রেখে তালিকা প্রকাশ করা হয়। ৪২ টি লোকসভা কেন্দ্রেই কার্যত চমক ছিল। বাংলার 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে কিছুটা অবাকই বাংলার মানুষ।

একাধিক নির্বাচনে বাংলার বহু অভিনেতা এবং অভিনেত্রীকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্ত্যু রচনার নাম সামনে আসেনি। এবার হুগলি লোকসভা আসন থেকে তাঁকে (Rachana Banerjee in Hooghly) প্রার্থী করে কার্যত মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM) দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। এরপরেই আজ শনিবার থেকে একেবারে জোরকদমে প্রচারে নেমে পড়লেন অভিনেত্রী।

Rachana Banerjee in Hooghly

রাজ্য রাজনীতি সবসময় প্রাসঙ্গিক সিঙ্গুর (Singur)। সেই সিঙ্গুরে জনপ্রিয় ডাকাত কালী বাড়ি পুজো দিয়ে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা থেকে রওনা দিয়ে প্রথমেই চলে যান সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে। প্রথমে কালী মন্দিরে পুজো দেন রচনা। এরপর কালী মন্দিরের বিপরীতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে পুজো দেন অভিনেত্রী।

সেখানে পুজো দিয়ে শুরু করেন লোকসভা ভোটের (Rachana Banerjee in Hooghly) প্রচার। এদিন রচনা বলেন, সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। শুধু তাই নয় তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম, সেটাও বাংলা এবং সবার দিদি নম্বর ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে এদিন জানান রচনা।

দিদি নং ওয়ান রচনা ব্যানার্জীকে দেখতে মন্দির চত্বরে সাধারণ মানুষের ভিড় উপচে পরে। শঙ্খ বাজিয়ে, ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয় তৃণমূল প্রার্থীকে। পুজো দিয়ে মন্দির থেকে দেড় কিলোমিটার পায়ে হেটে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। এরপর এসে পৌঁছান বড় বাজার সেবা সমিতিতে। সেখানে প্রথমে জেলা নেতৃত্বের সাথে মিটিং করেন রচনা ব্যানার্জী। তারপর যোগ দেবেন প্রস্তুতি কর্মী সভায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+