সবকিছু ঠিক হয়েও কপাল পুড়ল অভিনেত্রীর! শেষ হয়ে যাবে সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া?
একযুগ পর সবকিছু স্বাভাবিক হয়েছে সেনগুপ্ত বাড়িতে। দীর্ঘ কয়েক বছর আলাদা থাকার পর সব বাধা বিপদ ও ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার একসঙ্গে এসেছে সূর্য ও দীপা। এক কথায় সেনগুপ্ত বাড়িতে এখন খুশির ছোঁয়া। অবশেষে ইরাকে পুলিশের হাতে তুলে দিয়েছে সূর্য, দীপা ও জয়। ইরার হাত থেকে বীর কেউ বাঁচিয়েছে তারা। আর এবার তাই সব ভুলে এক হওয়ার পালা।
একই সঙ্গে বাড়ি ফিরে সকলে মিলে ব্যস্ত হয়ে পড়ে রাখি পূর্ণিমার প্রস্তুতিতে। ঊর্মি ও জয় চায় এতদিন পর সূর্য-দীপা যেন খানিকটা সময় একসঙ্গে কাটাক। আপাতত এমনই ট্র্যাক চলছে স্টার জলসার অতি জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়াতে।

সবকিছু ভুলে দীপার সঙ্গে আবার নতুন করে জীবন শুরু করতে চায় সূর্য। বাবা হিসাবে সোনা ও রূপার সব দায়িত্ব পালন করতে চায়। এদিকে ভুল বোঝাবুঝি মিটিয়ে এর সূর্য ও দীপাকে এক হতে দেখে অত্যন্ত খুশি লাবণ্য সেনগুপ্ত। তবে কি এবার হয়ে যাবে হ্যাপি এন্ডিং?
কিন্তু সিরিয়ালের দুনিয়ায় টুইস্ট ছাড়া কিছুই হয় না। আর তাই শীঘ্রই বড়সড় চমক আসতে চলেছে সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে। এত কিছু করেও কপাল পুড়তে চলেছে দীপার। সম্প্রতি সামনে এসেছে সিরিয়াল অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো। আর সেখানে দেখা গিয়েছে প্রবল বন্যায় আটকে সূর্য ও দীপা। সঙ্গে আছে সোনা রূপাও। অনেক চেষ্টা করেও দীপাকে ধরে রাখতে পারেনি সূর্য। এরপরেই দেখা যায় সূর্যর হাত ছেড়ে বন্যার জলে ভেসে যাচ্ছে রূপাও!
এই প্রোমো সামনে আসতেই প্রবল কৌতূহল শুরু হয়েছে দর্শকের মনে। তবে কি সিরিয়ালে আসতে চলেছে বড় লিপ? সেখানে কি বড় হয়ে যাবে সোনা ও রূপা? দীপা কি বেঁচে রয়েছে? নাকি লিপ আসার সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হবে সূর্য ও দীপার ট্র্যাক? এমন নানা প্রশ্ন উঠছে দর্শকদের মনে। এবার অনুরাগের ছোঁয়া কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications