নিমরিত–আব্দুর বন্ধুত্ব গভীরতর হচ্ছে, নতুন সম্পর্কের সূচনা হতে পারে কি বিগ বসে
বিগ বস ১৬-এর বাড়িতে সৌন্দর্য্য শর্মা ও গৌতম সিং ভিজ প্রথম জুটি এই বাড়ির মধ্যে। তবে বাড়ির অন্য সদস্য টিনা দত্ত ও শার্লিন বানোটের মধ্যেও যে কিছু খিচুড়ি পাকছে, সেটাও নজরে পড়ছে সকলের। বিগ বস শুরু হওয়ার পর থেকেই তা নানান নাটকীয়তা ও ঝগড়া-অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে তারই মাঝে প্রত্যেক বছরের মতোই বিগ বসের বাড়িতে প্রেমের জোয়ার বেশ মনোরঞ্জন দিচ্ছে সকলকে।

বিগ বস ১৬ শুরু হওয়ার পর থেকেই আব্দু রোজিক ও নিমরিত কৌর খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। এমনকী তাঁদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাড়ির অন্য সদস্যরাও তাঁদের টিপ্পনি কাটতে থাকেন। নিমরিতের সঙ্গে যখনই আব্দুকে জড়িয়ে কিছু বলা হয় তখনই আব্দুর ফরসা গাল লাল হয়ে যায়। আর তা বিগ বসের ক্যামেরা এড়িয়ে যেতে পারেনি। সাজিদ খান সর্বদাই নিমরিত ও আব্দুর বিয়ের কথা তোলেন, যা আব্দু বরাবরই অস্বীকার করে গিয়েছেন। বিগ বসের বাড়িতে আসার পর থেকেই আব্দু ও নিমরিতের বন্ধুত্ব ক্রমশঃ গভীর হতে দেখা গিয়েছে।
কিছুদিন আগেই আব্দু ফোন কলসের টাস্কে অন্য মেয়েদের প্রশংসা করায় নিমরিত তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি কি এটা করে তাঁকে ইর্ষান্বিত করতে চাইছিলেন। এর জবাবে আব্দু জানান যে তিনি সবার ভুয়ো ফোন নম্বর দিয়ে কথা বলছিলেন কারণ তাঁর কাছে সঠিক একজন আছেন, অর্থাৎ তিনি নিমরিতের কথাই বলছিলেন। প্রথম উইকেন্ড কা ওয়ার পর্বে আব্দু নিমরিতকে সলমন খানের সঙ্গে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়ে বাকি সদস্যদের ইর্ষান্বিত করেন। সাজিদ আব্দু বড় দাদা বলে পরিচিত বাড়িতে, কখনই তিনি নিমরিতের সঙ্গে আব্দুকে টিপ্পনি কাটার সুযোগ হাতছাড়া করেন না। শুধু তাই নয়, সলমন খান যখন বলেছিলেন যে আব্দুকে বাড়ি থেকে চলে যেতে হবে সেই সময় নিমরিতকে রীতিমতো কেঁদে সলমন খানের কাছে অনুরোধ করতে শোনা যায় যে আব্দু যাতে বাড়ি না ছাড়েন। বিগ বসের বাড়ির কঠিন সময়ে একে অপরের সঙ্গে থাকেন আব্দু ও নিমরিত।
তবে বিগ বসের ৩৮তম পর্বে সাজিদকে বলতে শোনা গিয়েছে যে আব্দু যেন কোনওভাবেই নিমরিতের প্রেমে না পড়েন কারণ নিমরিত শুধুমাত্র তাঁকে পছন্দ করেন। সাজিদ আব্দুকে প্রতিশ্রুতি দিতে বলেন যে তিনি যেন ভুলেও নিমরিতের প্রেমে আ পড়েন, কারণ নিমরিতের কাছে আব্দু শুধুই বন্ধু। কিন্তু আব্দু নিমরিতকে সেই প্রতিশ্রুতি দেন না। আব্দু স্বীকার করেছেন যে তিনি নিমরিতকে ভালোবাসেন কিন্তু অতটাও নয় এবং সাজিদকে চিন্তা করতে বারণ করেন। এইসব দেখে মনে কি হচ্ছে বিগ বসে আরও এক নতুন জুটি তৈরি হতে চলেছে ?
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications