ধর্ম কাজ পাওয়ার মাপকাঠি? রহমানের মন্তব্যে শোরগোল, কটাক্ষ BJP'র, বিতর্কের সাফাই এ কী জানালেন গায়ক?
অস্কারজয়ী সুরকার এ আর রহমান চলতি সপ্তাহে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, গত আট বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের পরিমাণ অনেকটাই কমে গেছে। তিনি এর জন্য ক্ষমতার পরিবর্তন এবং সম্ভবত সাম্প্রদায়িক পক্ষপাত কে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি নিজে কাজের খোঁজে ছুটবেন না, বরং তাঁর সৎ প্রচেষ্টা তাকে কাজ এনে দিবে, এটাই তাঁর বিশ্বাস। আর এই মন্তব্য তৎক্ষণাতই সামাজিক মাধ্যম এবং সিনেমা মহলে আলোড়ন তৈরি করে। অনেকেই মনে করেন যে, এ ধরনের ইঙ্গিত খুবই সংবেদনশীল এবং তাতে ভুল ধারণা তৈরী হতে পারে।

এ আর রহমানের এই মন্তব্যের পর রাজনৈতিক ঝডও উঠেছে দেশে। তাঁর এই "ক্ষমতার পরিবর্তন" এবং "সাম্প্রদায়িক পক্ষপাত"কে দায়ী করার বিষয়টি বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ মানতে পারেনি। রহমানের মন্তব্যের জবাবে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সুরকারের ক্যারিয়ারের মন্দার পিছনে ধর্মের ভূমিকা থাকার পরামর্শটি খারিজ করে দেন। "এআর রহমানের মন্তব্য অনুযায়ী তিনি মুসলিম হওয়ার কারণে চলচ্চিত্র সঙ্গীত জগতে সমর্থন পাচ্ছেন না, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। দেশবাসী তাকে দেশের এক নম্বর সঙ্গীত পরিচালক হিসেবে সমর্থন করেছে এবং গ্রহণ করেছে,"!
#WATCH | Delhi: On AR Rahman saying that he has lost work in Bollywood in last 8 years: ‘Maybe it’s a communal thing’ as reported in media, VHP national spokesperson Vinod Bansal says, "It seems that AR Rahman too has become a leader of the faction whose leader was once former… pic.twitter.com/Bjkl49DQVi
— ANI (@ANI) January 16, 2026
বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল বলেন "তিনি সকল ভারতীয় এবং হিন্দু মানুষের কাছে প্রিয়। আজ কেন কাজ পাচ্ছেন না সেটা নিজের ভেতরের কারণ না দেখে সিস্টেম ও ইন্ডাস্ট্রিকে বদনাম করছেন। তিনি কী প্রমাণ করতে চান? এক সময় তিনি নিজে হিন্দু ছিলেন। কেন মুসলিম হলেন? আবার হিন্দু হয়ে যান তবে হয়তো আবার কাজ পাবেন। এমন মন্তব্য একজন শিল্পীর মুখে শোভা পায় না।"
পাশাপাশি, চলচ্চিত্র এবং সাহিত্য জগতের কিছু বিশ্লেষক তাঁর এই মন্তব্যকে ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেছেন। এবং এও বলেছেন যে, যোগ্যতা থাকলে নিয়োগ পাওয়া যায়, ধর্ম নয়। এই মন্তব্য নিয়ে যখন বিতর্ক একদম তুঙ্গে, ঠিক তখনই আজ, রহমান ইনস্টাগ্রামে একটি ভিডিও বিবৃতির মাধ্যমে, তাঁর প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন।
সেই ভিডিওতে তিনি বলেছেন যে, "ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক ও আমার বাড়ি। মাঝে মধ্যে উদ্দেশ্যগুলোর ভুল ব্যাখ্যা হতে পারে। কিন্তু আমার উদ্দেশ্য সবসময়ের জন্যেই সংগীতের মাধ্যমে মানুষকে সমৃদ্ধ করা, সম্মান দেখানো এবং সেবা করা। আমি কখনই কাউকে আঘাত করতে চাইনি। আশা করছি আমার আন্তরিকতা সঠিকভাবে অনুভূত হবে।"
তিনি আরও জানিয়েছেন যে, ভারতীয় হিসেবে তিনি অত্যন্ত গর্বিত। কারণ এই দেশ মত প্রকাশের স্বাধীনতা দেয় এবং বিভিন্ন সংস্কৃতির কণ্ঠস্বরকেও সম্মান করে।
নিজের কাজের উদাহরণ তুলে ধরে রহমান বলেছেন যে, "মাননীয় প্রধানমন্ত্রী এবং রুহ-ই-নূরের সামনে ওয়েভস সামিটে 'ঝালা' উপস্থাপন থেকে শুরু করে তরুণ নাগা সংগীত শিল্পীদের নিয়ে স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করা, সানশাইন অর্কেস্ট্রার পরামর্শদাতা হিসেবে কাজ করা, ভারতের প্রথম মাল্টিকালচারাল ভার্চুয়াল ব্যান্ড 'সিক্রেট মাউন্টেন' তৈরি করা পর্যন্ত সমস্তটাই আমার উদ্দেশ্যকে আরও দৃঢ় করেছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, হান্স জিমারের সঙ্গে রামায়ণ গাওয়ার সুযোগ পাওয়াটাও তাঁর জন্য অনেক বেশি সম্মানের।
ভিডিওর শেষে তিনি বলেছেন যে, "আমি এই জাতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এরকম সংগীত তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যতকে অনুপ্রাণিত করবে। জয় হিন্দ, জয় হো।"
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications