Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Starlink Satellite: ‘তারার দল’কে মহাকাশে পাঠাল স্পেস এক্স, ২২টি স্টারলিঙ্ক স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল

ইসরো চন্দ্রযান ৩ মিশনে চাঁদে পা রেখেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতিহাস তৈরি করার পর মহাকাশে 'তারার দল' পাঠাল এলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স। আরও এক সফল উৎক্ষেপণের মাধ্যমে স্পেস এক্স শনিবার রাতে ২২টি স্টারলিঙ্ক স্যাটেলাইট মহাকাশে পাঠাল সফলভাবে।

স্পেস এক্স ফ্যালকন ৯ মিশনে ২২টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠাল কক্ষপথে। এক দিনে জোড়া অভিযান করে তাক লাগিয়ে দিল স্পেস এক্স। সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে চার সদস্যকে নিয়ে গেল তারা। আর রাতে পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করল ২২টি তারার একটি দলকে।

Starlink Satellite

শনিবার সফল মিশনের পর ৫০০টিরও বেশি স্টারলিঙ্ক স্যাটেলাইট কক্ষপথে পৌঁছল। হাভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের একজন জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েলের পরিসংখ্যান অনুয়ায়ী স্পেস এক্স ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫০০৫টি স্টারলিঙ্ক চালু করতে সফল হয়েছে।

স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪০ থেকে ফ্যালকন ৯ দক্ষিণ পূর্বে পাড়ি দিয়েছিল, বিষুব রেখার ৪৩ ডিগ্রিতে হেলে পড়া একটি কক্ষপথকে লক্ষ্য করে। আড়াই মিনিটের মধ্যে দ্বিতীয় পর্যায় থেকে বিচ্ছিন্ন হওয়া পর প্রথম পর্যায়ে বুস্টারটি বাহামাসের আটলান্টিকের পূর্বে অবস্থিত জাস্ট রিড দ্য ইনস্ট্রাকশনে ড্রোন জাহাজে অবতরণ করে।

দ্বিতীয় পর্যায়ে দুটি বার্ন স্যাটেলাইটগুলিকে প্রয়োজনীয় বৃত্তাকার কক্ষপথে স্থাপন করে। উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট পর ২২টি স্যাটেলাইট আলাদা হয়ে যায়। তা পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রতিস্থাপিত হয়। এই নিয়ে স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে তারাদের একটা বিরাট দল তৈরি হল। ইসরো চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের পর স্পেস এক্সও মহাকাশে উপগ্রহ পাঠিয়ে চক দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+