Aditya L1: সূর্য অভিযানে পৃথিবীর মায়া কাটানোর আগেই ডেটা সংগ্রহ শুরু, ইসরো দিল উল্লেখযোগ্য বার্তা
চন্দ্রযান ৩ মিশনের সাফল্য নিয়ে ভারত প্রথম সূর্যযান আদিত্য এল১ পাঠিয়েছে মহাকাশে। ইতিমধ্যে আদিত্য এল১ চারটি কক্ষপথ উত্থাপন সম্পাদন করেছে। পৃথিবীর মায়া কাটাতে আর একটি উত্থান বাকি। এরই মধ্যে খুশির খবর দিল ইসরো। ইসরো জানিয়েছে, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করে দিয়েছে আদি্ত্য এল-১।
আদিত্য এল১ এখনও রয়েছে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যেই। চতুর্থ কক্ষপথ উত্থাপন কৌশল সফলভাবে সম্পাদন করেছে আদিত্য। এবার তা বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। আদিত্য এল১-এর স্টেপস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল, শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে।

ইসরো জানিয়েছে আদিত্য এল১-এর স্টেপস যন্ত্রের পাঠানো তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করবে। কণাগুলি পরিবেশে বৈচিত্র্য প্রদর্শন করবে। পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে আদিত্য ক্রমে ছুটে চলেছে সূর্য অভিমুখে। ইসরো এক্স বার্তায় জানিয়েছে, আর মাত্র এক ধাপ পেরোলেই পৃথিবীর টান ছিন্ন করবে আদিত্য এল১। তার আগে কাজ শুরু করে দিল আদিত্য।
ভারতের প্রথম সূর্যযান চতুর্থ কক্ষপথ উত্থাপন সম্পাদন করার পর বর্তমানে রয়েছে ১২১৯৭৩ কিলোমিটার দূরে। ইসরো জানিয়েছে, পরের কক্ষপথ উত্থাপন প্রক্রিয়া সম্পাদন হবে ১৯ সেপ্টেম্বর রাতে। তারপর আদিত্য এল১ পঞ্চম কক্ষপথ উত্থাপন সম্পাদন করে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে।
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Aditya-L1 has commenced collecting scientific data.
The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.
This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri
পৃথিবীর মাধ্যকর্ষণ কাটানোর পর শুরু হবে সূর্যের অভিমুখে কাঙ্খিত কক্ষপথ বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে পৌঁছনোর প্রক্রিয়া। আরও ১০৪ দিন সময় লাগবে তার ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পৌঁছতে। সেই ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে। মোট প্রক্রিয়া সম্পাদনে সময় লাগবে ১২০ দিন।
ইসরোর তাদের প্রথম সূর্য অভিযানে রকেট লঞ্চ করে ২ সেপ্টেম্বর শনিবার। অর্থাৎ ১৬ দিন হল তা পাড়ি দিয়েছে মহাকাশে। তারপর আদিত্য এল১ এক এক করে পৃথিবীর চারটি কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করেছে। এভাবেই ১৫ লক্ষ কিলোমিটার দূরে পৌঁছে যাবে সূর্যযান। ওই অবস্থান থেকে কোনও বাধা ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য।
-
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কবে, কীভাবে মিলবে পাওনা, জানাল অর্থ দপ্তর -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
কালবৈশাখীর ঝাপটায় ঠান্ডা হাওয়া! ২০ ডিগ্রির নীচে কলকাতার তাপমাত্রা, আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? -
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি












Click it and Unblock the Notifications