Aditya L1: পৃথিবীর প্রভাব-বলয় ছাড়িয়ে গেল আদিত্য এল১, ল্যাগ্রেঞ্জ ওয়ান পয়েন্টের লক্ষ্যে আরও এক ধাপ
চন্দ্রযান মিশনের পর সূর্য মিশনে নির্দিষ্ট লক্ষ্যে তরতরিয়ে এগিয়ে চলেছে আদিত্য এল-১। পৃথিবীর মাধ্যাকর্ষণ আগেই ছিন্ন করেছে সূর্যযান, এবার পৃথিবীর প্রভাব-বলয় ছাড়িয়ে ল্যাগ্রেঞ্জ পয়েন্টের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তা। ইসরোর তরফে জানানো হয়েছে আদিত্য এল১ এখন সম্পূর্ণ পৃথিবীর প্রভাব মুক্ত।
ভারতের সূর্য অভিযানে আদিত্য এল১ পৃথিবীর পঞ্চম কক্ষপথ উত্থাপন সফলভাবে সম্পাদন করেছে গত মঙ্গলবার রাতে। এর ফলে পৃথিবীর সঙ্গে টান কাটিয়ে সূর্যের আরও কাছে পৌঁছে যেতে শুরু করে দিয়েছিল আদিত্য এল১। এবার পৃথিবীর প্রভাবের গোলক ত্যাগ করে তা সূর্যের দিকে ছুটে গেল।

ইসরো জানিয়েছে, মঙ্গল অরবিটার মিশনের পর এই দ্বিতীয়বার ভারতের কোনও মহাকাশযান পৃথিবীর প্রভাব বলয়ের বাইরে গেল। আদিত্য এল১ ভারতের মিশন ৯.২ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে পৃথিবীর প্রভাব গোলকের বাইরে চলে গিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তা এক্স বার্তা জানিয়ে দিয়েছে।
ইসরো এক্স বার্তায় জানিয়েছে, "মহাকাশযানটি পৃথিবী থেকে ৯.২ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তা সফলভাবে পৃথিবীর প্রভাবের গোলক থেকে বেরিয়ে এসেছে। এটি এখন সূর্য-পৃথিবী ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ১-এর দিকে তার পথ নেভিগেট করছে। পরপর দু-বার ইসরো পৃথিবীর প্রভাব বলয়ের বাইরে কোনও মহাকাশযান পাঠাতে সক্ষম হল।
চন্দ্রযান ৩ মিশনে চমকপ্রদ সাফল্য সাফল্য পেয়েছে ভারত। সেই সাফল্যকে মাথায় করে প্রথম সূর্যযান আদিত্য এল১ শুরু করেছিল ইসরো। ইসরো ১২০ দিনের যাত্রাপথে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্টে পাঠিয়েছিল আদিত্য এল১। তা পঞ্চম কক্ষপথ উত্থাপন সম্পাদন সফল করে এখন পৃথিবীর প্রভাব-বলয় ছাড়িয়ে চলে গেল।
আদিত্য এল১ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সূর্য অভিযানে। চতুর্থ কক্ষপথ উত্থাপন কৌশল সফলভাবে সম্পাদন করার পর স্টেপস যন্ত্রের সেন্সরে পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে সুপার-থার্মাল, শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করেছে আদিত্য এল১।
ইসরো জানিয়েছে আদিত্য এল১-এর স্টেপস যন্ত্রের পাঠানো তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করবে। পৃথিবীর আকর্ষণ ও সমস্ত প্রভাব ছাড়িয়ে আদিত্য সূর্য অভিমুখে এগিয়ে যাচ্ছে। সূর্যের অভিমুখে কাঙ্খিত কক্ষপথ বা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে পৌঁছনোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications