Chandrayaan 3: চাঁদে নয়, বাংলার মাটিতেই ঘুরছে প্রজ্ঞান রোভার! তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের যুবক
চাঁদের মাটিতে ইতিহাস তৈরি করেছে ভারত। ইসোর চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে চন্দ্রযান ৩-কে অবতরণ করিয়ে। ইতিমধ্যে চাঁদের মাটিতে নেমে কাজ শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান। শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। এরই মধ্যে দুর্গাপুরের মাটিতেও চন্দ্রযানের রোভার চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় এক যুবক।
দুর্গাপুরের মাটিতে ঘুরছে চন্দ্রযানের রোভার। সেই রোভার ভারতের পতাকা প্রতিস্থাপন করছে মাটিতে। ৩৬০ ডিগ্রি ক্যামেরায় তুলছে নানান ধরনের ছবি। এমনই চিত্র ধরা পড়েছে দুর্গাপুরে। যুবকের এমন কীর্তি দেখে অবাক নেট পাড়া। ইসরোর উদ্যোগকে সম্মান জানাতে আনন্দের ছলে যুবক যে প্রয়াস উপস্থাপনা করেছেন, তা নেটপাড়ায় করতালিতে বন্দিত হচ্ছে।

দুর্গাপুরের দুবচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ ওরফে মনু। মনু তাঁর সঙ্গীদের নিয়ে চন্দ্রযানের রোভার অর্থাৎ প্রজ্ঞানের মডেল বানিয়ে ফেলেছেন। যা রীতিমতো সচল। নিজের বানানো মডেলটিকে চালিয়েও দেখিয়েছেন তিনি। মডেলটিতে ব্যবহার করা হয়েছে চারটি মোটর গিয়ার বক্স।
রোভারের মডেলে রয়েছে ১২ ভোল্টের ডিসি ব্যাটারি। এছাড়াও রয়েছে ৩৬০ ডিগ্রি প্রদক্ষিণ করা ক্যামেরা। রয়েছে সোলার প্যানেল, অত্যাধুনিক লাইট। আর একইসঙ্গে যুবকের বানানো রোভারের মডেলে শোভা পাচ্ছে ভারতের জাতীয় পতাকা। রোভারটি আবার সেই পতাকা প্রতিস্থাপনও করতে স্বয়ংক্রিয়।

উল্লেখ্য, ইসরোর মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩ পাড়ি দেবার পর চন্দ্রযান ৩-এর ক্লোন বানিয়েছিলেন এই যুবক। যে মডেলটিকে আকাশে ৪০ ফুট পর্যন্ত উড়িয়েছিলেন তিনি। সেই সময় ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে এমন উদ্যোগ নিয়েছিলেন ছোটন।
চন্দ্রযান ৩ চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে। তৈরি হয়েছে ইতিহাস। যা ভারতবাসীর গর্বের মুকুটে নতুন পালক জুড়ে দিয়েছে। সেই খুশির মুহূর্তকে উদযাপন করতে চন্দ্রযান রোভারের মডেল বানিয়ে ফেলেছেন ছোটন ঘোষ। দুর্গাপুরে যুবকের এই কীর্তি সত্যিই প্রশংসনীয়।

তাঁর এই ছোট্ট কাজের মধ্য দিয়ে যে প্রতিভা ও বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছেন, তা বিজ্ঞান মহলেও প্রশংসার দাবি রাখে। তার ভাবনাকেও স্যালুট জানাতে হয়। তিনি এই কাজে সঙ্গী করেছেন যাঁদের, তাঁদেরও প্রশংসা প্রাপ্য। তিনি এই কাজের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছেন, জীবনে সুযোগ পেলে তিনি আরও বড়ো কীর্তি গড়তে পারেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications