West Bengal Bypolls: রাত হতেই শুরু বাইক বাহিনীর তাণ্ডব! ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে একহাত শুভেন্দুর
West Bengal Bypolls 2024: অন্ধকার নামতেই বাইক বাহিনীর তাণ্ডব! আজ বুধবার বাঁকুড়ার তালডাংরা সহ ছয় কেন্দ্রে উপনির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে। কিন্তু প্রত্যেক কেন্দ্রেই কার্যত অশান্তির ঘটনা। কোথাও বাইক বাহিনীর তাণ্ডব তো কোথাও ISF সমর্থকের বাড়িতে ঢুকে মারধর-হামলার অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, সিতাই'য়ের ৬/৬১ নং বুথের লোহার পুল এলাকায় কার্যত সারারাত তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় (West Bengal Bypolls 2024)।

এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেওয়ারও অভিযোগও সামনে এসেছে। রাতের অন্ধকারে সিতাই বিধানসভা কেন্দ্রের বাইক বাহিনীর তান্ডবের ভিডিও প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা। আর তা সামনে এনে তিনি লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার আসল গণতন্ত্র এটাই।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনা ভিডিও'র সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এবং বাংলার মুখ্য নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন। আর তা করে নন্দীগ্রামের বিধায়ক লিখছেন, নির্বাচন কমিশন ঘুমোচ্ছে এবং সিইও ওয়েস্টবেঙ্গল আরিজ আফতাব মমতা ক্যাডারের ভূমিকায়।
অন্যদিকে উপ নির্বাচনের আগে রাতে উত্তপ্ত হয়ে ওঠে শাসনও। আজ ভোট রয়েছে হাড়োয়া বিধানসভাতেও। আর এই বিধানসভার মধ্যেই থাকা শাসনে আইএসএফের ওপর হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। আইএসএফ সমর্থকের বাড়িতে ঢুকে মারধর-হামলা করা হয়েছে বলে অভিযোগ।
This is the illustration of "Real Democracy" under Mamata's Rule.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 12, 2024
TMC lumpens are visiting @BJP4Bengal Karyakartas' homes in Sitai Assembly Constituency and threatening them before by-election.@ECISVEEP is sleeping and @CEOWestBengal Aariz Aftab Sahib is acting like Mamata… pic.twitter.com/o9W5zWQKyp
এছাড়াও ভোট রয়েছে এমন একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। প্রত্যেক ক্ষেত্রেই বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
বলে রাখা প্রয়োজন, বাংলার ছয় কেন্দ্রে উপ নির্বাচন অবাধ এবং সুষ্ট= ভাবে করতে একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তার দায়িত্বে আজ বুধবার মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি, বিভিন্ন বুথে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে।
এছাড়াও ছয় কোম্পানি কেন্দ্রীয় স্ট্রংরুম পাহারার দায়িত্বে বাহিনী থাকবে। গত কয়েকদিন আগেই ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী সংস্লিশঝট বিধাসভাগুলিতে পোঁছে যায়।
এলাকায় রুট মার্চ করে। কিন্তু ভোটের আগে রাতে একের পর এক অভিযোগ বিরোধীরা করলেও কোথাও কোনও কেন্দ্রীয় বাহিনোকে দেখা যায়নি। এমনকি প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকাও।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications