বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! কেমন থাকবে বাংলার আকাশ? কী বলছে হাওয়া অফিস
পুজোর আমেজ কাটতে চললেও বৃষ্টি কি পিছু ছাড়বে না বঙ্গের? জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। সেই নিম্নচাপ আগামী সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ তেমন বড় প্রভাব ফেলবে না।
বাংলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ অঞ্চল ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং নিম্নচাপে পরিণত হতে পারে।
যদিও কালীপুজো ও ভাইফোঁটায় দক্ষিণবঙ্গ জুড়ে তেমন বৃষ্টি হবে না। শুধু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে সপ্তাহের শেষে সামান্য বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। ঠান্ডার আমেজ আরও বেশি করে অনুভূত হবে।












Click it and Unblock the Notifications