Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather News: আজও কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়? পড়ুন আবহাওয়ার খবর

Weather News: বৃষ্টি হলেও গরম কমার লক্ষ্মণ নেই! উল্টে অস্বস্তি ক্রমশ বাড়ছে। এই অবস্থায় আজ শনিবার সকাল থেকেই পড়ুছে বাংলা। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় কার্যত অশনি সঙ্কেত শোনাল আলিপুর হাওয়া অফিস।

আগামী ৪৮ ঘন্টায় ফের একবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে গরম এবং আদ্রজনিত অস্বস্তি থাকবে বলেও আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

আজও কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

শুধু তাই নয়, জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকার কারনে অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়েছে। তবে খারাপের মধ্যেও কিছুটা আশার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস বলছে, বিকেলের দিকে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্যে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে ওডিশা লাগোয়া জেলাগুলি রয়েছে দুই মেদনীপুর ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলের কথা বলছেন আবহাওয়াবিদরা। তাদের কথা অনুযায়ী, মঙ্গলবার থেকে বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড়-বৃষ্টি হতে পারে। এমনকি বুধবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টী হতে পারে বলে জানা গিয়েছে।

তবে কলকাতাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সন্ধ্যার পর বিক্ষিপ্ত বৃষ্টী হতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। তবে তাতে খুব একটা স্বস্তি মিলবে না বলেই খবর।

তবে উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

কালবৈশাখীতে একেবারে বিধস্ত কলকাতা

একই সঙ্গে বজ্রপাতের একটা অ্যালার্ট দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পরিস্থিতি অনুযায়ী নিরাপদে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা অংশে প্রবেশ করেছে। ফলে আগামী তিন দিনে আন্দামান-নিকোবর দ্বীপের অনেকটাই অংশ এই মৌসুমী বায়ু কভার করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আর তার উপরেই অনেকটা নির্ভর করবে কবে বাংলায় বর্ষা আসবে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর থেকেই বদলে যায় কলকাতা সহ শহরতলির পরিবেশ। কালো করে আসে আকাশ। কিন্তু তেমন ঝড় না হলেও প্রবল বৃষ্টী হয়। ঝড় হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও। কিন্তু তাতেও পরিস্থিতি বদল হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+