প্রেমিকের সঙ্গে পালানো দুই গৃহবধূ গ্রেফতার, বাড়ির লোকদের ঘুমের ওষুধ খাওয়ানোর কথা স্বীকার
প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন এক বাড়ির দুই গৃহবধূ। যদিও শেষরক্ষা হলো না। অবশেষে বাগদা থানার পুলিশের জালে পড়লেন দুজনেই। খোঁজ চলছে প্রেমিকের।
শ্বশুর, শাশুড়ির পাশাপাশি তিন মেয়েকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে পালিয়েছিলেন ওই দুই গৃহবধূ। বাগদার মালিদা গ্রামের বাসিন্দা, বাড়ির বড় বউ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মণ্ডল পালিয়ে গিয়েছিলেন আরিফ মোল্লা নামের এক যুবকের সঙ্গে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল।

উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তাঁর স্ত্রী নাজমা ও বৌদি কুলচান মা-বাবা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে দেন। এরপর বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যান। লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ।
অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই দুই মহিলাকে গ্রেফতার করে। আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।
চায়ের সঙ্গে বিষ মেশানোর প্রসঙ্গ তুলতেই কুলচান জানিয়েছেন, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন পালানোর লক্ষ্যে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications