Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siliguri To Sikkim Train: হাওড়া থেকে সোজা 'বন্দে ভারতে' চেপে সিকিম! পর্যটকদের জন্য সবথেকে বড় খবর

Siliguri To Sikkim Train: সারা বছরই এখন পর্যটকদের উত্তরবঙ্গ যাওয়ার ভিড়! দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন পর্যটকরা। এমনকী নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে সিকিমের বিভিন্ন অফবিট জায়গাতেও এখন বেড়াতে যাচ্ছেন মানুষজন। উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে তাই এখন সবসময় লম্বা ভিড়। টিকিট পেতে হিমশিম খেতে হয় পর্যটকদের। এমনকি সিকিমের কোনও অংশে যাওয়ার ক্ষেত্রেও এনজেপি থেকে পর্যটকদের গাড়ি ভাড়া অনেক দিতে হয়। যা নিয়ে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়।

এছাড়াও বাংলা এবং সিকিম সীমান্তে নানা ভাবে সমস্যার মধ্যে হেনস্তার মুখে পড়তে হয় পর্যটকদের। তবে এই সমস্ত সমস্যা থেকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন পর্যটকরা। নিউ জলপাইগুড়ি স্টেশনে (NJP Station) নামার কোনও প্রয়োজনই পড়বে না পর্যটকদের। একেবারে হাওড়া থেকে সিকিম (Siliguri To Sikkim Train|) পৌঁছে যাওয়া যাবে। তাও আবার ট্রেনে চেপে! অবাক হচ্ছেন? হ্যাঁ এটাই সত্যি। এজন্য যদিও কয়েক বছর আর অপেক্ষা করতে হবে।

Siliguri To Sikkim Train

গত প্রায় কয়েক বছর ধরে কাজ চলছে সেবক রংপো রেল (Sikkim Railway Project) প্রজেক্টের। আর এই প্রকল্পের অধীনে সহজেই শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত রেল লাইন তৈরি হচ্ছে। প্রায় ৯০ শতাংশের বেশি কাজ শেষ। আর তাও আগামী কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা। এই প্রসঙ্গে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (Chief Minister Prem Singh Tamang) জানিয়েছেন, আগামী ২০২৭ সালের মধ্যেই এই রেল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

আর তা শেষ হলে একেবারে সহজেই ট্রেনে (Siliguri Sikkim Railway Project) করে মানুষ সিকিম পৌঁছে যেতে পারবেন। শিলিগুড়ি থেকেই তা যাওয়া যাবে। পর্যটকদের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হবে এই রেলপথ। রেল আধিকারিকরা বলছেন, এই রেলপথে সিকিম পৌঁছতে অন্তত দু'ঘন্টা সময় কম লাগবে যাত্রীদের। ফলে আরও দ্রুত পৌঁছে যাবেন পছন্দের সেরা পর্যটন কেন্দ্রে।

Take a Poll

Siliguri To Sikkim Train: হাওড়া থেকেও পৌঁছে যাওয়া যাবে

শিলিগুড়ি সিকিম রেল পথ তৈরি হয়ে গেলে সেই পথেও বন্দে ভারত এক্সপ্রেস চালাতে পারে রেল। ইতিমধ্যে হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত চলছে। সেটির রুট কি সিকিম পর্যন্ত বাড়ানো হতে পারে বলে গুঞ্জন আছে। আবার আলাদা ভাবে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত কোনও ট্রেন চালানো হতে পারে। তবে আগে রেল প্রকল্পের কাজ শেষ হওয়াটাই প্রথম পদক্ষেপ বলছেন রেল আধিকারিক। এরপরেই কোন ট্রেন কোথায় যাবে তা নিয়ে চর্চা হবে বলে দাবি। তবে এই রেল পথ নিয়ে আশায় বুক বাঁধছেন পর্যটকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+