ভোটে জিততে বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে তৃণমূল, কী বললেন দিলীপ ঘোষ!
সামনেই বিধানসভা উপনির্বাচন। আরও একবার রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। আরজি কর কাণ্ড, সিবিআইয়ের ভূমিকা নিয়েও তিনি বক্তব্য রেখেছেন।
সিতাই বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘি পাড়ে প্রাতঃভ্রমণ করেন তিনি। এরপর চায় পে চর্চায় বসলেন দিলীপ ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি নেতা। তিনি বলেন, উপ নির্বাচনের ফল আগে থেকে বলা যায় না। তবে সিতাই বারবার খবরের শিরোনামে। হিংসা হোক, নারীপাচার হোক, কিংবা অনুপ্রবেশ হোক। যত অনৈতিক কাজ, হিংসা এখানেই হয়। এখানেও সরকার চেষ্টা করবে লুটপাট করে জেতার জন্য। বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসবে। আগের মতো এবারও পুরো শক্তি দিয়ে বিজেপি লড়াই করবে।
জন বার্লা প্রসঙ্গে রাজনৈতিক চর্চা উত্তরবঙ্গে বেড়ে গিয়েছে। তিনি কি বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন? সেই প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, জন বার্লা একজন শ্রমিক নেতা। বিজেপি তাঁকে মন্ত্রী করেছে। যেটা কেউ কল্পনা করে না, সেটা ওনাকে করা হয়েছে। এখন উনি ঠিক করবেন, কী করবেন।
সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি চলছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, আদালতের যে শুনানি, তা নিয়ে মানুষের সন্দেহ আছে। শুনানি হচ্ছে না। ডেট পিছিয়ে যাচ্ছে। বেশ কয়েক মাস হয়ে গেল। সুপ্রিম কোর্ট নিজের থেকে হস্তক্ষেপ করেছে। মানুষের বিশ্বাস আছে, একটা বিচার হবে।
তিনি আরও বলেন, সিবিআইকে ওনারাই কাজ দিয়েছেন। সিবিআই কতটা কাজ করছে, ওনারা জানেন। আমরা জানতে পারছি না। আর এই ধরনের লজ্জাজনক ঘটনা যাতে পশ্চিমবঙ্গে না ঘটে। তার দায়িত্ব সুপ্রিম কোর্টের।
নারী সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন প্রচুর মহিলা পশ্চিমবঙ্গে নির্যাতিত হচ্ছে। নারীরা সুরক্ষিত নন। ছাত্ররা পড়ার থেকে ফিরছেন না। মহিলারা কাজে গেলে ফিরছেন না। তাদের সুরক্ষার কোনও বিষয় নেই।
এই বিষয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীকেও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের নিয়ে কোনও চিন্তা নেই। তাঁর আমলেই মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। ৪৮ হাজারেরও বেশি কেস হয়ে গিয়েছে। কোনও চার্জশিট হয় না। এফআইআরই হয় না।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications