বিজেপির হয়ে ভোট প্রচার তৃণমূল কংগ্রেস নেতার! অনুব্রতর কাছে নালিশের পরই যা হল
বিজেপির হয়ে ভোটে দেদার প্রচার চালিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতির কীর্তি সামনে আসতেই অভিনব ব্যবস্থা নিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
বিজেপির হয়ে ভোটে দেদার প্রচার চালিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতির কীর্তি সামনে আসতেই অভিনব ব্যবস্থা নিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। প্রকাশ্য সভায় অনুব্রত মণ্ডলের সামনেই এই অভিযোগ করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তারপর অনুব্রত ব্যবস্থা নেন বিশ্বাসভঙ্গকারীদের বিরুদ্ধে।

প্রকাশ্য কর্মিসভায় অভিযোগ
লোকসভা নির্বাচনে সাঁইথিয়া দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে লিড পায়নি তৃণমূল কংগ্রেস। তাই পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দেন তাঁর পদ থেকে। তৃণমূলের প্রকাশ্য কর্মিসভা ছিল সাঁইথিয়ার জালিবাগান মাঠে। এই কর্মিসভায় এক এক করে নেতা-কর্মীদের জিজ্ঞাসা করেন অনুব্রত মণ্ডল।

কেন লিড পেল না তৃণমূল কংগ্রেস
তাঁর জিজ্ঞাস্য ছিল কেন ফল খারাপ হল এই এলাকায়। কেন বিজেপি লিড পেল, কেন লিড পেল না তৃণমূল কংগ্রেস। দলের একাধিক নেতা এজন্য স্বজনপোষণ থেকে শুরু করে আর্থিক দুর্নীতি ও কাটমানির অভিযোগ করেন। এরপরই পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ শুনে তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

ফল খারাপের কারণ জিজ্ঞাসা করতেই
এরপর মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডল বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকা্ন্তি মণ্ডলে ফল খারাপের কারণ জিজ্ঞাসা করেন। অনুব্রত মণ্ডলের অনুমতি নিয়ে তিনি বলেন, মঞ্চে বসে আছেন ব্লক সভাপতি অরবিন্দ বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছিলেন।

ভুরিভুরি অভিযোগ অনুব্রত সকাশে
অনুব্রত মণ্ডল বলেন, বিজেপির দুধকুমার মণ্ডলকে ভোট দেওয়ার জন্য প্রচার চালিয়েছেন তৃণমূলের নেতারা। এরকম নানা ভুরিভুরি অভিযোগ উঠে আসে। এদিন বিজেপি ছেড়ে বেশ কিছু নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন। অনুব্রত মণ্ডল তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
-
একদিনে শেষ নয়! বিজেপির 'পরিবর্তন যাত্রা'র মাঝেই ধর্মতলায় ধর্নায় মমতা, কতদিন চলবে এই কর্মসূচি? -
কমিশনের বেঞ্চ আসার আগে রাজ্য উত্তাল, ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী মমতা -
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বড় পদক্ষেপ! দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের 'শেষনাগ ১৫০', কতটা মারাত্মক এটি? -
বারের সামনে গাড়ি থামিয়ে গুলি! আমেরিকায় নিহত ভারতীয় বংশোদ্ভূত তরুণী, সন্দেহভাজনের পোশাকে ইরানি পতাকা -
মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ভারতে তেল সঙ্কট নিরসনে এগিয়ে আসতে রাজি রাশিয়া, তবে... -
দোলের পরেই আবহাওয়ার বড়সড় বদল! এই দিন থেকেই হতে পারে বৃষ্টি, ভিজবে এই সমস্ত জেলা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
দোলের আনন্দ বদলে গেল শোকে! গঙ্গায় স্নানে নেমে নিখোঁজ চার, ঘটনা কী? ছড়িয়েছে চাঞ্চল্য -
চূড়ান্ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়েছে? এখন কী করবেন? জানিয়ে দিল নির্বাচন কমিশন -
কলকাতা পুলিশে নতুন বিতর্ক! ওসির বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, নড়েচড়ে বসল মহিলা কমিশন -
পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে নয়াদিল্লির সতর্ক পদক্ষেপ, শান্তির ডাক দিল ভারত -
ওয়াই প্লাস সুরক্ষায় হুমায়ুন কবীর, কেন্দ্রীয় বাহিনীর বলয়ে ভরতপুরের বিধায়ককে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে -
বিবাহবন্ধনে আবদ্ধ সচিন-পুত্র অর্জুন, জমকালো অনুষ্ঠানে তারকার মেলা











Click it and Unblock the Notifications