বারের সামনে গাড়ি থামিয়ে গুলি! আমেরিকায় নিহত ভারতীয় বংশোদ্ভূত তরুণী, সন্দেহভাজনের পোশাকে ইরানি পতাকা
আমেরিকার টেক্সাস (Texas)-এর অস্টিন (Austin) শহরের জনপ্রিয় নাইটলাইফ এলাকার এক পানশালায় বন্দুকবাজের হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত তরুণী। নাম, সবিতা শান। ঘটনাটিতে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, সন্দেহভাজন ৫৩ বছর বয়সি এনডিয়াগা ডায়াগনে গাড়ি চালিয়ে এসে অস্টিনের ওই পানশালার সামনে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আতঙ্কে উপস্থিত অনেক ছাত্রছাত্রী দৌড়ে যে যার আশ্রয় নেন। পরে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, হামলার সময় ওই অভিযুক্তের পোশাকে ইরানের পতাকার নকশা এবং 'প্রপার্টি অফ আল্লাহ' লেখা ছিল। এর ফলে সম্ভাব্য আন্তর্জাতিক অথবা মতাদর্শগত যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (Federal Bureau of Investigation)। যদিও অস্টিন পুলিশ জানিয়েছে যে, এখনও হামলার নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে কিছুই নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, সবিতা শান টেক্সাস বিশ্ববিদ্যালয় (University of Texas)-এ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করছিলেন এবং তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। চলতি বছরের মে মাসেই তাঁর স্নাতক হওয়ার কথা ছিল।
অন্য দুই নিহত হলেন ১৯ বছরের এক কিশোর, রাইডার হ্যারিংটন এবং ৩০ বছরের জর্জ পেডারসন।
এই ঘটনার তদন্তে উঠে এসেছে কিছু তথ্য। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জিম ডেভিস জানিয়েছেন যে, হামলায় ব্যবহৃত পিস্তল এবং রাইফেল কয়েক বছর আগে সান অ্যান্টোনিও থেকে আইনসম্মতভাবে কেনা হয়েছিল। তদন্তে আরও জানা গিয়েছে যে , ডায়াগনে মূলত সেনেগালের বাসিন্দা। ২০০০ সালে পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে তারপরে এক মার্কিন নাগরিককে বিয়ে করে তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা হন।
ঘটনার নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ, সন্ত্রাসযোগ নাকি অন্য কোনও কারণ আছে, তা স্পষ্ট করার জন্য এখন যৌথভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং ফেডারেল সংস্থাগুলি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন












Click it and Unblock the Notifications