ভারত মাওবাদীমুক্ত হবে ৩১ মার্চের মধ্যেই, বড় ঘোষণা করলেন অমিত শাহ

৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদীমুক্ত হবে। আজ এই ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, নিরাপত্তা বাহিনী অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে নেপালের পশুপতি পর্যন্ত 'লাল করিডোর' তৈরির স্বপ্ন দেখা শক্তিগুলোকে পরাস্ত করবে।

সিআইএসএফ-এর ৫৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কটকের মুণ্ডালিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এই মন্তব্য করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার মাধ্যমে এই বাহিনী অর্থনৈতিক বৃদ্ধিতে অনুঘটকের ভূমিকা পালন করে। তিনি দৃঢ়তার সঙ্গে আরও বলেন, "আজ আমি জাতিকে আশ্বস্ত করতে চাই যে, ৩১ মার্চের মধ্যে দেশ মাওবাদীমুক্ত হবে। আমাদের বাহিনী তিরুপতি থেকে পশুপতি পর্যন্ত লাল করিডোর তৈরির স্বপ্ন দেখা শক্তিগুলোকে পরাজিত করবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশ থেকে নকশালবাদ নির্মূল করাকে নিরাপত্তা বাহিনীর বিরাট সাফল্য হিসেবে দেখেন শাহ। তিনি যোগ করেন, "আমাদের নিরাপত্তা বাহিনী প্রত্যাশা পূরণ করেছে এবং দেশ এখন এই লাল বিদ্রোহ নির্মূলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+