Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দোলের আনন্দ বদলে গেল শোকে! গঙ্গায় স্নানে নেমে নিখোঁজ চার, ঘটনা কী? ছড়িয়েছে চাঞ্চল্য

দোল উৎসবের রঙ মুছতে গিয়ে নেমে এল কালো ছায়া। ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে একসাথে চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদের গঙ্গায় নামিয়ে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু কারও খোঁজ পাওয়া যায়নি। আজ আবারও অনুসন্ধান শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দোল খেলার শেষে ৫ থেকে ৬ জন বন্ধু গঙ্গার ঘাটে যান। তাঁদের মধ্যে দুই যুবক এবং এক যুবতী সাঁতার কাটতে কাটতে ঘাট থেকে কিছুটা দূর পর্যন্ত চলে যান। হঠাৎ করেই তাঁরা জলে তলিয়ে যান বলে অভিযোগ।

ঘাটের ধারেই বসে ছিলেন আরও এক যুবক। নাম সৌরভ সরকার। তিনজনকে ডুবে যেতে দেখে তিনিও ঝাঁপিয়ে পড়েন গঙ্গায়। কিন্তু কাউকেই তিনি ধরতে পারেন না। তারপর তিনিও স্রোতে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই চারজনই নিখোঁজ হয়ে যান।

প্রথম ওই তিনজন নিখোঁজদের পরিচয় জানা গিয়েছে। প্রথম ৩ জনের মধ্যে সৈকত নন্দী, বয়স ৩২ এবং সৌরভ নন্দী, বয়স ২৭, দুই জনেই ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা। বাকি একজন, নাম দীপশিখা দাস রজক, বয়স প্রায় ২০, তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের বাঁচানোর জন্য ঝাঁপ দেওয়া সৌরভ সরকার ভাটপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত তাদের মধ্যে কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

খবর পাওয়ার পর ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। ডুবুরি নামিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তবে অন্ধকার নেমে আসার কারণে অভিযান স্থগিত রাখতে হয়। আজ সকালে বারও তল্লাশি শুরু হওয়ার কথা রয়েছে।

এই ঘটনাটিকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি অভিযোগ করেছেন যে, ঘাটে পর্যাপ্ত সতর্কতা এবং নজরদারি থাকলে এরকম দুর্ঘটনা কখনই ঘটত না।

নিখোঁজ ওই চারজনের পরিবারের কাছে এখন দোলের আনন্দ মুহূর্তে শোকে বদলে গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+