Kaushiki Amavasya 2023: আরও দ্রুত তারাপীঠ! অমাবস্যার আগেই ছুটবে চাতরা-রামপুরহাট লাইনে ট্রেন
Kaushiki Amavasya 2023: সামনেই কৌশিকী অমাবস্যা! আর এই অমবস্যার আগেই খুলে যাচ্ছে চাতরা-রামপুরহাট নয়া থার্ড লাইন। গত কয়েকদিন ধরেই সে লাইনে কাজ চলছিল।
এই অবস্থায় কৌশিকী অমবস্যার (Kaushiki Amavasya 2023) আগে চাতরা-রামপুরহাট (Rampurhat To Chatra) লাইনে কাজ শেষ হবে কিনা তা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে মা তারা'র ভক্তদের জন্যে দারুণ খবর।

চাতরা-রামপুরহাট থার্ড লাইনের কাজের জন্যে কার্যত প্রত্যেকদিনই বাতিল থাকছে বহু ট্রেন (Indian Rail)। এমনকি একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। চরমে যাত্রী দুর্ভোগ। তবে নির্ধারিত সময়েই থার্ড লাইনের কাজ শেষ হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। একেবারে শেষ পর্যায়ের কিছু কাজ বাকি রয়েছে। তাও শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
তবে ওই লাইনে পাকাপাকিভাবে যাত্রী পরিষেবা শুরু করার আগে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। পেতে হয় কমিশনার অব রেলওয়ে সেফটি'র ছাড়পত্র। আর সেই ছাড়পত্র দেওয়ার আগে চাতরা-রামপুরহাট নয়া থার্ড লাইনের (Rampurhat To Chatra) যাবতীয় কাজ খতিয়ে দেখবে কমিশনার অব রেলওয়ে সেফটি'র আধিকারিকরা।
থাকবেন পূর্ব রেলের অন্যান্য আধিকারিকরা। কাজ সংক্রান্ত পুরো বিষয়ে বিস্তারিত তথ্য নেবেন। এমনকি থার্ড লাইনে ট্রলিতে চেপে ঘুরবেও আধিকারিকরা। এমনটাই জানা গিয়েছে। সবকিছু ঠিক থাকলে অমবস্যার আগেই ওই ছাড়পত্র পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
রেলের আশা, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহ থেকেই থার্ড লাইনে যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেন চালানো হবে। আর তা চালু হয়ে গেলে ওই রুটে ট্রেনের গতি আরও বেড়ে যাবে। এবং খুব সহজেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারবে।
বলে রাখা প্রয়োজন, আগামী সপ্তাহে কৌশিকী অমবস্যা (Kaushiki Amavasya 2023)। আর এই সময় লক্ষাধিক মানুষের ভিড় হয় তারাপীঠে। কিন্তু লাইনের (Rampurhat To Chatra) কাজ চলা নিয়ে একটা সংশয় তৈরি হয়। যদিও সেই সংশয় আগেই কাটিয়ে দেওয়া হয় রেলের (Rail) তরফে।
এক প্রেস বিবৃতিতে পূর্ব রেল নির্দিষ্ট সময়ে চাতরা-রামপুরহাট নয়া থার্ড লাইনে কাজ শেষ হওয়ার কথা জানিয়েছিল। শুধু তাই নয়, প্রত্যেকটি ট্রেন স্বাভাবিক ভাবেও চলবে বলে জানায় ওই বিবৃতিতে। তবে একাধিক ট্রেনে এখন থেকেই লম্বা ওয়েটিং লিস্ট। এই অবস্থায় ট্রেনে টিকিট পাওয়া নিয়ে একটা সংশয় রয়েছে।
-
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে?











Click it and Unblock the Notifications