Indian Railways Cancelled Trains: দিঘা-পুরীর এই সমস্ত ট্রেনগুলি বাতিল করল রেল! এই তারিখে আপনার টিকিট নেই তো?
Indian Railways Cancelled Trains: ফের একবার ট্রেন বাতিলের খবর। এবার এক টানা ১৯ দিন ধরে বাতিল থাকবে একাধিক ট্রেন। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী দফায় দফায় একাধিক ট্রেন আগামী ১৯ দিন বাতিল থাকবে। যার মধ্যে যেমন লোকাল ট্রেন আছে তেমনই দূরপাল্লার বহু ট্রেনও আছে।
ফলে আরও একবার চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হতে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডের একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নতুন ভাবে স্টেশনটিকে ঢেলে সাজানো হচ্ছে। আর সেই কারণেই একাধিক লোকাল ট্রেন এবং বহু দূরপাল্লার ট্রেন বাতিল (Indian Railways Cancelled Trains) করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।

যা খবর, আগামী ১৮ মে পর্যন্ত দফায় দফায় বহু এই ট্রেন বাতিল থাকবে। ফলে একনজরে দেখে নিন আগামী কয়েকদিন ধাপে ধাপে গুরুত্বপূর্ণ কোন কোন ট্রেন বাতিল থাকছে -
Indian Railways Cancelled Trains: দফায় দফায় বাতিল থাকছে -
- Shalimar-Sambalpur Express - 03.05.2025
- Shalimar-Badampahar Express - 03.05.2025 এবং 17.05.2025
- 18050 Badampahar-Shalimar Express - 04.05.2025 এবং 18.05.2025
- Badampahar-Rourkela-Badampahar Express - 04.05.2025 এবং 18.05.2025
- Puri-Shalimar Weekly Express 04.05.2025
- Shalimar-Puri Weekly Express 05.05.2025
- Santragachi-Purulia-Howrah Rupashi Bangla Express- 05.05.2025, 17.05.2025
- Puri-Shalimar Weekly Express- 06.05.2025
- Shalimar-Puri Weekly Express - 07.05.2025
- Sambalpur-Shalimar Mahima Gosain Express - 06.05.2025
- Shalimar-Sambalpur Mahima Gosain Express - 07.05.2025
- Howrah-Puri-Howrah Shatabdi Express- 11.05.2025
- Udaipur City-Shalimar Express- 10.05.2025
- Howrah-Digha Kandari Express 11.05.2025
- Digha-Howrah Tamralipta Express 11.05.2025
- 12837/12838 Howrah-Puri-Howrah Express- 11.05.2025 এবং 17.05.2025
- 02847/02848 Santragachi-Digha-Santragachi Special 17.05.2025
- 26 12822 Puri-Shalimar Dhauli Express - 17.05.2025
- 12821 Shalimar-Puri Dhauli Express - 18.05.2025
- 22897/22898 Howrah-Digha-Howrah Kandari Express 17.05.2025
- 30 12857/12858 Howrah-Digha-Howrah Tamralipta Express 18.05.2025
এছাড়াও তালিকায় আরও দূরপাল্লার ট্রেন আছে। এমনকী বহু লোকাল ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। এমনকী আগামী কয়েকদিন একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন। কিংবা রেলের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করে তবেও টিকিট কাটুন।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছর ধরে সাঁতরাগাছি স্টেশনের মান উন্নয়নের কাজ করছে রেল। সেই কাজে গতি এসেছে। জানা যাচ্ছে, আগামীদিনে হাওড়া স্টেশনের চাপ কমাতে বহু দূরপাল্লার ট্রেনকে চালানো হতে পারে এই স্টেশন থেকে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications