লকডাউনেও ব্যতিক্রমী পথে চলবে চা-বাগান, সচল থাকবে জুটমিলও, নির্দেশিকা জারি নবান্নের
লকডাউনেও ব্যতিক্রমী পথে চলবে চা-বাগান, সচল থাকবে জুটমিলও, নির্দেশিকা জারি নবান্নের
করোনা সংক্রমণ রুখতে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা-বাগান এবং জুটমিল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম জনঘনত্বের এলাকায় চা বাগান থাকায় সংক্রমণের আশঙ্কা তেমন থাকে না। তাই ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলায় কোনও সমস্যা থাকবে না বলে জানিয়েছে নবান্ন। একই ভাবে ৩০ শতাংশ কর্মী নিয়ে চালানো যাবে রাজ্যের জুটমিলগুলিও।

লকডাউন ঘোষণা রাজ্যে
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে লকডাউন ঘোষণা করা হল। সরকারি ভাবে লকডাউন শব্দটি না বলা হলেও কার্যত লকডাউনের মতোই নিষেধাজ্ঞা জারি করা হল। জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। দোকান বাজার খোলার সময়সীমা বেধে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব পরিবহণ পরিষেবা।

বন্ধ পরিবহণ
গতবারের মতোই আগামিকাল থেকে রাজ্যের সব পরিবহণ বন্ধ হয়ে যাচ্ছে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। এবার মেট্রো, বাস, ট্রাম, ফেরি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হল। বন্ধ থাকবে অটো-ট্যাক্সিও। কেবল মাত্র মেডিকেল পরিষেবার কাজে যুক্ত ট্যাক্সি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। আন্তরাজ্য বাস পরিষেবাও বন্ধ করা হয়েছে। কেবল মাত্র মেডিকেল সরঞ্জাম ও জরুরি পরিষেবার সামগ্রি নিয়ে চলা ট্রাক চলাচল করতে পারবে। তবে রাত ৯টা থেকে ভোট ৫টা পর্যন্ত সব যানবাহনই চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বন্ধ শিল্প
স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ থাকছেই। বন্ধ রাখা হচ্ছে সমস্ত শিল্প, উৎপাদন ইউনিট। ছাড় থাকছে শুধুমাত্র মেডিক্যাল সাপ্লাই, করোনা প্রোটেক্টিভ যে সমস্ত পণ্য আছে তাতে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত পণ্য উৎপাদন হয় তা খোলা থাকছে। অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার উৎপাদনকারী সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি দুধ, পোল্ট্রি, মাংস উৎপাদনকারী সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে।

খোলা চা-বাগান-জুটমিল
শিল্প বন্ধ থাকলেও চা-বাগান ও জুটমিল খোলা থাকছে। ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা-বাগানে কাজ করা যাবে। জনঘনত্ব চা-বাগান এলাকায় কম থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জুটমিলের উৎপাদনেও রাশ টানা হয়নি। ৩০ শতাংশ কর্মীনিয়ে জুট মিলগুলি কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications