বিজেপিতে গিয়ে ‘হারিয়ে গেলেন’ শোভন চট্টোপাধ্যায়! সাড়া না পেয়ে ‘স্পিকটি নট’ দিলীপ-মুকুলরা
কোথায় গেলেন শোভন চট্টোপাধ্যায়? বৈশাখীই বা কোথায় গেলেন? এখন লসাখ টাকার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। বিজেপিতে যাওয়ার পর হদিশ নেই শোভন-বৈশাখীর।
কোথায় গেলেন শোভন চট্টোপাধ্যায়? বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই বা কোথায় গেলেন? এখন এই লাখ টাকার প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। বিজেপিতে যাওয়ার পর হদিশ নেই শোভন-বৈশাখীর। মাঝে তিনি অপমানিত হয়ে বিজেপি ছেড়ে দিতে চেয়েছিলেন। রাজ্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি ছুটেছিলেন দিল্লির দরবারে। তারপর থেকেই অন্তরালে চলে গিয়েছে শোভন-বৈশাখী।

শোভনের দেখা-সাক্ষাৎ না পেয়ে
সম্প্রতি বিজেপি গান্ধী সংকল্প যাত্রা শুরু করেছে। এই কর্মসূচিতে শোভন চট্টোপাধ্যায়কে সামিল শোভনের দেখা-সাক্ষাৎ না পেয়ে করতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব। তাঁকে দক্ষিম কলকাতার দায়িত্ব দেওার ইচ্ছা ছিল বিজেপির। কিন্তু শোভনের দেখা-সাক্ষাৎ না পেয়ে গান্ধী সংকল্প যাত্রার দায়িত্বও দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে।

ডাক পেয়েও সাড়া দেননি শোভন!
এই ঘটনায় প্রমাণিত বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব আরও বেড়ে গিয়েছে। শোভনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তারপরও শোভনের মানভঞ্জন হয়নি। বিজেপি সভাপতির ডাকে সাড়া দেননি শোভন চট্টোপাধ্যায়। বৈশাখীরও সাড়া মেলেনি।

নিত্যদিন বিতর্কের জেরে অন্তরালে
শোভন বিজেপিতে যোগদানের দিন থেকেই তাঁকে নিয়ে নিত্যদিন বিতর্ক লেগে রয়েছে। প্রশ্ন উঠছে শোভনের ভূমিকা নিয়ে। শোভন বিজেপিতে যোগ দিলেও কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তিনি ব্রাত্য থাকছেন, নতুবা ডাক পেলেও তিনি নিজেকে সরিয়ে রাখছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে শোভনের ভূমিকা নিয়ে। বিজেপির রাজ্য নেতৃ্ত্বকেও অস্বস্তির মুখে পড়তে হচ্ছে

শোভনের কথায় স্পিকটি নট বিজেপি
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এই ঘটনায় বিব্রত। তিনি নিজে শোভনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু বরফ গলানোর চেষ্টাই করা যায়নি। বিজেপির কোনও কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। মিটিং মিছিলে যাচ্ছেন না। বিজেপি নেতৃত্বও হাল ছেড়ে দিয়েছে শোভনকে নিয়ে। এখন শোভনের কথায় স্পিকটি নট বিজেপি।

মুখে না বললেও কাজে বোঝালেন শোভন
বিজেপি চাইছিল বৈশাখীর ছায়া থেকে বেরিয়ে আসুন শোভন। তারপর শোভনকে তাঁরা দায়িত্ব বুঝিয়ে দেবেন। কিন্তু শোভন তা করতে রাজি নন, মুখে না বললেও কাজে বুঝিয়ে দিয়েছেন। শোভনের কাছে বৈশাখীর বন্ধুত্বই আগে। বৈশাখীর জন্যই তাঁকে তৃণমূল ছাড়তে হয়েছে, তাহলে আর অন্য কারও সঙ্গে কম্প্রোমাইজ করবেন কেন?
-
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন












Click it and Unblock the Notifications