বরাবরের ফার্স্ট এবার মাধ্যমিকে হয়ে গেল সেকেন্ড, মাধ্যমিকে শীর্ষ স্থান পেল না শীর্ষেন্দু
কোনওদিন ক্লাসে সে ফার্স্ট ছেড়ে সেকেন্ড হয়নি। এবারই তার অন্যথা হল। মাধ্যমিকে সেকেন্ড হয়ে গেল বরাবরের প্রথম শীর্ষেন্দু সাহা।
কোনওদিন ক্লাসে সে ফার্স্ট ছেড়ে সেকেন্ড হয়নি। এবারই তার অন্যথা হল। মাধ্যমিকে সেকেন্ড হয়ে গেল বরাবরের প্রথম শীর্ষেন্দু সাহা। এক নম্বরের জন্য তার প্রথম হওয়ার রেকর্ড অক্ষত রাখা হল না। ৬৮৮ নম্বর পেয়ে পূর্ব বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দুর সেকেন্ড হল মাধ্যমিকে। প্রথম কোচবিহারের সঞ্জীবনীর থেকে মাত্র এক নম্বর কম পেল সে।

তার এই ফলে শীর্ষেন্দু মনে একটু মন কেমন করা থাকলেও কোনও আক্ষেপ নেই তার। বেজায় খুশি গোটা পরিবার। শীর্ষেন্দুর ঠাকুরমা তো আনন্দে আটখানা। গোটা রাজ্যের মধ্যে তাঁর নাতি সেকেন্ড হয়েছে। আনন্দ ধরে রাখতে পারছে না সাহা পরিবার। কিন্তু শীর্ষেন্দুর এই সাফল্যের চাবিকাঠি কী? শীর্ষেন্দু জানায়, তার এই সাফল্যের পিছনে সকলের অবদান রয়েছে।
পরিবার পরিজন থেকে শুরু করে শিক্ষক, বন্ধুবান্ধব- সবার। দিনে মাত্র চার-পাঁচ ঘণ্টা পড়ত সে। আর তাতেই এই রেজাল্ট করেছে। তারপর শুধু পড়াশোনাই নয়, ক্রিকেট-ফুটবল আর গল্পের বইয়ের নেশাও রয়েছে তার। বিকেলে একবার মাঠে যাওয়া চাই-ই। সেসব করেও পড়াশোনার প্রতি তার ছিল অসম্ভভ জেদ। কম সময় পড়ত, কিন্তু ওইসময় মন দিয়ে পড়ত।
পড়ার বাইরে অন্য কোনও চিন্তা তার থাকত না। তাই বেশিক্ষণ সময় দেওয়ার কোনও প্রয়োজন পড়েনি। মাধ্যমিকে দ্বিতীয় হওয়ার পর শীর্ষেন্দু জানায় এখনও উচ্চশিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সে। উচ্চমাধ্যমিকের পর সে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সায়েন্স নিয়ে পড়তে চায় শীর্ষেন্দু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications