সারদা কেলেঙ্কারি : সূত্র পেতে পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
কলকাতা, ১ ফেব্রুয়ারি : সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে এবার তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই সূত্রেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীন আধিকারিকেরা। [সারদা কেলেঙ্কারি : তৃণমূলের দশ শীর্ষ নেতাকে এবার জেরা করবে সিবিআই]
আর এর মধ্যে অন্যতম রয়েছেন কলকাতা পুলিশের বর্তমান পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। তবে তিনি সরাসরি এই কেলেঙ্কারিতে যুক্ত নন, সেকথাওএ স্পষ্ট করে দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। [সারদা কেলেঙ্কারি : একে একে ছাঁটা হচ্ছে সকলকে, তাতে দলের মান বাঁচবে তো?]

পুলিশ কমিশনারকে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন করতে চান তদন্তকারীরা। সারদার প্রচারের মুখ হিসাবে তাঁকে ব্যবহার করার কোন নির্দেশ উপর থেকে এসেছিল নাকি তিনি নিজেই এবিষয়ে উদ্যোগী হন, সেটাও স্পষ্ট করতে চাইছেন আধিকারিকেরা। [সারদা কেলেঙ্কারি : অভিমানী মদন, বিস্ফোরক কুণাল ঘোষ]
এর আগে সুরজিতবাবুর নাম এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)-র তদন্তে উঠে এসেছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তা সত্ত্বেও সুরজিতবাবুকে ফের একবার ঝালিয়ে নিতে চাইছে সিবিআই। [সারদা কাণ্ডে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি]
রাজ্য প্রশাসনের উচ্চস্তরের কর্তাব্যক্তিদের একাংশ সারদার দ্বারা উপকৃত হয়েছেন, এটা এসএফআইও-র তদন্তে উঠে এসেছে। সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষের বক্তব্যেও অনেকটাই ভরসা করেছে এসএফআইও।
কুণাল ঘোষ সারদায় প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগীদের লম্বা তালিকা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও কিছু ছবি সিবিআইয়ের হাতে এসেছে যেখানে জেলবন্দি তৃণমূল নেতা মদন মিত্র ও সুরজিত পুরকায়স্থকে সারদার অনুষ্ঠানে সরাসরি দেখা গিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএফআইও-র তদন্তে যে নামগুলিকে উল্লেখ করা হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে নেমে সেই নামগুলিকেই ফের একবার বাজিয়ে দেখা হবে। সেখান থেকেই উল্লেখযোগ্য সূত্র মিলবে বলেই তদন্তকারীদের বিশ্বাস।












Click it and Unblock the Notifications