Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরজি কর কাণ্ড: বিনীত গোয়েল ফাঁসিয়েছেন সঞ্জয়কে! মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল বোস

আরজি কর খুন ও ধর্ষণ কাণ্ডে তাকে ফাঁসানো হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দিকে ধৃত সঞ্জয় রায় অভিযোগের আঙুল তুলেছে। তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার সেই বিষয়ে আসরে নামলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের তরফ থেকে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর। আদালতের বাইরে সঞ্জয় রায় চাঞ্চল্যকর বক্তব্য রাখেন। সঞ্জয় রায় দাবি করেছেন, তার বিরুদ্ধে বিনীত গোয়েল ষড়যন্ত্র করেছেন।

cv ananda bose and Mamata Banerjee

রাজভবন মিডিয়া সেলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। রাজ্যপাল বোস রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগের বিষয়ে তথ্য নবান্নের তরফ থেকে দেওয়া হোক। রাজ্য সরকার এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে অবহিত করুক৷ এই কথা বলা হয়েছে।

আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডে সেই সময় তদন্ত শুরু করে কলকাতা পুলিশ৷ কমিশনার বিনীত গোয়েল নিজে শশরীরে উপস্থিত থেকেছেন বিভিন্ন সময়ে। এরপর তাঁর বিরুদ্ধেই তদন্তকে অন্য দিকে ঘোরানোর অভিযোগ ওঠে। কলকাতা পুলিশ আসল তদন্ত ধামাচাপা দিতে চাইছে। সেই কথাও বলা হয়। ঘটনায় সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ।

সেই সঞ্জয় রায় শিয়ালদহ আদালত থেকে ১১ নভেম্বর বেরনোর সময় চাঞ্চল্যকর অভিযোগ করেন। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও একাধিক সিনিয়র পুলিশ আধিকারিক তাকে এই ঘটনায় ফাঁসিয়েছে। পুলিশ তাকে চুপ করে থাকতে বলে। সেই কথা সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলেছিল।

বিনীত গোয়েল ষড়যন্ত্র করেছেন। এই কথা চিৎকার করে বলেছেন সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। রোজ শুনানি হবে বলে আদালত থেকে জানানো হয়েছে৷ ওই ঘটনার পর পুলিশ আদালত চত্বরে আরও আঁটোসাটো নিরাপত্তা করেছে। সঞ্জয় রায়কে পুলিশি ঘেরাটোপে আদালতে নিয়ে যাওয়া - আসা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+