Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা! কার দায়িত্ব বাড়তে পারে, কার কমতে পারে, একনজরে

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা। তবে এই রদবদলে কাউকে যুক্ত করা হচ্ছে না। বেশ কয়েকজন মন্ত্রীর দফতর অদলত বদল করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা। তবে এই রদবদলে কাউকে যুক্ত করা হচ্ছে না। বেশ কয়েকজন মন্ত্রীর দফতর অদলত বদল করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। সোমবারই এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও, ব্রাত্য বসু এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এই দফতর বদলের আওতায় আসতে পারেন বলে সূত্রের খবর।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর যেতে পারে সুব্রত-র হাত থেকে

পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর যেতে পারে সুব্রত-র হাত থেকে

সূত্রের খবর অনুযায়ী, সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে চলে যেতে পারে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। সেটি দেওয়া হতে পারে শান্তিরাম মাহাতর হাতে। আগেই এই দফতরটি তাঁর হাতেই ছিল। তবে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে থাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব আগের মতোই তাঁর হাতেই থাকবে বলে জানা গিয়েছে।

শোভনদেবের হাত থেকে যেতে পারে অচিরাচরিত শক্তি দফতর

শোভনদেবের হাত থেকে যেতে পারে অচিরাচরিত শক্তি দফতর

সূত্রের খবর অনুযায়ী, বিদ্যুৎ দফতরের সঙ্গেই অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই দফতরটি সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হতে পারে।

ব্রাত্যর হাত থেকে সরতে পারে বনদফতর

ব্রাত্যর হাত থেকে সরতে পারে বনদফতর

বিজ্ঞান ও জৈব প্রযুক্তির সঙ্গে বন দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন ব্রাত্য বসু। তাঁর হাত থেকে বন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে।

রাজীবের হাত থেকে যেতে পারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর

রাজীবের হাত থেকে যেতে পারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর

সূত্রের খবর অনুযায়ী, রাজীবের হাত থেকে যেতে পারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব। উত্তরবঙ্গের দফতর বিহীন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে দেওয়া হতে পারে সেই দায়িত্ব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+