Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জামিন মঞ্জুর হতেই অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এলেন রাজীব কুমার

সতেরো দিনের ছুটিতে ছিলেন। তবে তার খোঁজ কেউ দিতে পারেননি। সরকারের কাছে কোনও খবর ছিল না।

সতেরো দিনের ছুটিতে ছিলেন। তবে তার খোঁজ কেউ দিতে পারেননি। সরকারের কাছে কোনও খবর ছিল না। সিবিআই তন্ন তন্ন করে খুঁজেও তাঁকে বের করতে পারেনি। সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো আইপিএস রাজীব কুমারের জামিনের আবেদন আদালত মঞ্জুর করতেই এতদিন পর এদিন জনসমক্ষে এলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

জামিন মঞ্জুর হতেই অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এলেন রাজীব কুমার

এদিন আগাম জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে আলিপুর আদালতে যান তিনি। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

প্রসঙ্গত রাজীব কুমারকে কলকাতা হাইকোর্ট আগাম জামিন দিয়েছে। আলিপুর আদালত জামিন খারিজের পর সেই আবেদন নিয়ে উচ্চ আদালতে হাজির হন। সেখানেই আদালত সিবিআইকে জানিয়ে দেন, হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই রাজীব কুমারকে। তারপরই এদিন বেরিয়ে এলেন তিনি। যদিও সাংবাদিকেরা রাজীবকে প্রশ্ন করলে তিনি কোনও জবাব না দিয়েই বেরিয়ে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+