Purulia: পুরুলিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মৃত ৯
পুরুলিয়ায় এদিন সকালে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাক ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া-বলরামপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশেলের কাছে শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ৯ জনই অন্য রাজ্যের বাসিন্দা। তাঁরা ঝাড়খণ্ডের নিমডি এলাকার বাসিন্দা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বোলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে, বোলেরো গাড়িতে থাকা সকল যাত্রীই মারা গিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্রাফিক কন্ট্রোলের তরফে জানা গিয়েছে, এই ঘটনার সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে। এই বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে। পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
-
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন












Click it and Unblock the Notifications