Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শহরের মোড়ে মোড়ে 'পিঙ্ক বুথ'! নারী নিরাপত্তায় কলকাতা পুলিশের নয়া পদক্ষেপ, ঘোষণা মমতার

শহরে মহিলাদের নিরাপত্তা আরও মজবুত করার জন্য নতুন দু'টি ব্যবস্থা চালু করছে কলকাতা পুলিশ। আজ সকালে সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেছেন পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর কথায়, কলকাতাকে আরও নিরাপদ করে তোলার জন্য এই পদক্ষেপ।

আজ সন্ধ্যা থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে চালু হয়ে যাচ্ছে 'পিঙ্ক বুথ'। এই বুথ প্রত্যেকদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। সেই বুথগুলি সেগুলি পরিচালনা করবেন মহিলা পুলিশ আধিকারিকেরা। যদি কোনও সমস্যা হয় অথবা সাহায্যের প্রয়োজন হয় তাহলে, মহিলারা সরাসরি সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন।

এর পাশাপাশি বিশেষ মহিলা মোবাইল প্যাট্রল টিম 'শাইনিং' গড়ে তোলা হয়েছে। শনিবার রাত অর্থাৎ আজ রাত থেকেই এই টহলদারি শুরু হবে। রাত ৮টা থেকে রাট ২টো পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষ করে ইএম বাইপাস-এর এলাকাগুলিতে নিয়মিত টহল দেবে এই দল। যে কোনও প্রয়োজন থেকে শুরু করে কর্মসূত্রে অথবা অন্য যে কোনও কাজে রাতে বাইরে থাকা মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করাই হল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সম্প্রতি পুলিশ কমিশনার পদে বদল করে মনোজ বর্মার পরিবর্তে আইপিএস সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে শহরে নাকা চেকিং এবং রাতের নজরদারি বেড়েছে। নারী সুরক্ষায় জোর দেওয়ার বার্তাও প্রশাসনের তরফে স্পষ্ট হয়েছে। সেই প্রেক্ষাপটেই 'পিঙ্ক বুথ' এবং 'শাইনিং', এই দুই নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+