Panchayat Election 2023: আরও ৪৮৫ কোম্পানি চাই, স্বরাষ্ট্রমন্ত্রকে রিমাইন্ডার লেটার কমিশনের
৮ মে পঞ্চায়েত নির্বাচন তার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্যের সব জেলায়। এক দফায় ভোট করাবে কমিশন। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। েবার আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়ে অমিত শাহের মন্ত্রকে চিঠি পাঠাল কমিশন।
যদিও গতকালই চিঠি পাঠিয়েছিলেন রাজীব সিনহারা। কিন্তু তাতে সাড়া না মেলায় রবিবার আবার রিমাইন্ডার লেটার পাঠালেন তাঁরা। আরও ৪৮৫ কোম্পানি কবে কখন পাঠানো হবে তা জানতেই এই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের কোভাবে কোথায় মোতায়েন করা হবে তা এখনও টিক করে উঠতে পারেনি কমিশন ।

যদিও একাধিক জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। হুগলি, মালদহ, বাঁকুড়া সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে। পঞ্চায়েত ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। যদিও প্রথমে মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী চেয়েছিল কমিশন। অর্থাৎ প্রতি জেলায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল।
কমিশনের এই সিদ্ধান্তের পর তুমুল শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। বিরোধী সরব হয়েছিলেন। তারপরেই কাইকোর্ট কড়া নির্দেশ দেয় যে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল মামলা। তাতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকে। শেষে এক প্রকার বাধ্য হয়েই ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয় কেন্দ্রের কাছে।

তার মধ্যে কেন্দ্র ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আর্জি মোতায়েন করেছে। বাকি বাহিনী কবে আসবে এবং সেগুলি পাঠানো হবে কিনা তা জানতেই গতকালের পর আজ ফের চিঠি পাঠিয়েছে রাজ্য িনর্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও তাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু












Click it and Unblock the Notifications