কলকাতার রাস্তায় দাঁড়িয়ে 'ডুয়েট' গাইলেন মমতা! কবিগুরু-স্মরণে অভিনব উদ্যোগ
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গান গাইলেন মমতা! কবিগুরু-স্মরণে অভিনব উদ্যোগ
মঞ্চ নই, শ্রোতা নেই তো কী! গানে গানেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হল কলকাতায়। কবিগুরুর জন্মজয়ন্তীতে মাইক্রোফোন হাতে গান গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর মন্ত্রিসভার সদস্য তথা সুগায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে ডুয়েট গেয়ে মুখ্যমন্ত্রী মাতিয়ে দিলেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠান। করোনার লকডাউনে সামাজিক দূরত্ব মেনেই হল অনুষ্ঠান।

সঙ্গীত পরিবেশন মমতা-ইন্দ্রনীলের
এই অনুষ্ঠানের কোনও মঞ্চ ছিল না। ক্যাথিড্রাল রোডের উপর দাঁড়িয়ে পালন হল রবীন্দ্রজয়ন্তী। একটি টেবিলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে ফুলসজ্জায় রাঙিয়ে দু-পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'... রবীন্দ্র গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

শিল্পীরা বাড়িতে, অনুষ্ঠান ক্যাথিড্রাল রোডে
এরপরই দু-ঘণ্টার অনুষ্ঠান হল। না, কোনও শিল্পী ছিলেন না সেখানে। ছিলেন না কোনও শ্রোতা। উপস্থিত ছিলেন শুধু উপস্থাপক ইন্দ্রনীল সেন! তাতেই অনুষ্ঠান চলল দু-ঘণ্টা। শিল্পী না থাকলে অনুষ্ঠান হয় নাকি, শিল্পীরা ছিলেন প্রত্যেকের বাড়িতে। তাঁরা করোনা লকডাউনে বাড়ি থেকেই সঙ্গীত পরিবেশন করলেন, আবৃত্তি করলেন।

শিল্পীদের তালিকায় ছিল যাঁদের নাম
কে ছিলেন না সেই শিল্লীদের তালিকায়। ইন্দ্রনীল তো ছিলেনই, ছিলেন প্রমিতা মল্লিক, জয় গোস্বামী, ইন্দ্রাণী সেন, সুবোধ সরকার, শ্রাবণী সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শান্তনু রায়চৌধুরী, স্বপন বসু, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র, সুরজিৎ চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য প্রমুখ।
গায়ক-গায়িকাদের গান, কবিদের কবিতা
গোটা অনুষ্ঠানটাই নিজে হাতে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা লকডাউনের জেরে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে ঘোর সঙ্কট তৈরি হয়েছিল। সেই সঙ্কটের নিরসন করে অভিনব কায়দায় রবীন্দ্রজয়ন্তী পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গায়ক-গায়িকাদেরদের দিয়ে বাড়ি থেকে গান ও কবিদের কবিতা পাঠের আইডিয়াও তাঁরই।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications