স্বাধীনতার ৭৫ বছর পূর্তি: স্বাস্থ্যসাথীর কার্ডে সুবিধা আরও বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি: স্বাস্থ্যসাথীর কার্ডে সুবিধা আরও বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
রাজ্যে চালু স্বাস্থ্যসাথী (Swasthasathi) কার্ডের সুবিধা আরও বাড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। এবার থেকে ক্যানসার-সহ আরও ৭০ ধরণের রোগের চিকিৎসা করাতে পারবেন এই কার্ডধারীরা। ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মানুষকে এই কার্ডের সুবিধার অধীনে এনেছে প্রশাসন। স্বাস্থ্যসাথীর কার্ডে বর্তমান সুবিধা বৃদ্ধিকে রাজ্যবাসীকে সামাজিক উপহার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

টাস্কফোর্সের সুপারিশ কার্যকর
বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ডের চিকিৎসায় বাধার অভিযোগ এলেও, অনেক মানুষ এই কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। স্বাস্থ্য দফতরের দেওয়া তালিকা অনুযায়ী বহু রোদের চিকিৎসা হয় এই স্বাস্থ্যসাথী প্রকল্পে। আরও কী সুবিধা সাধারণ মানুষকে দেওয়া যায়, তা নিয়ে স্বাস্থ্যসাথীর টাস্কফোর্সকে উদ্যোগ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিষয়টি খতিয়ে দেখতে আলোচনায় বসে টাস্কফোর্স। সেখানেই ঠিক হয়,
এবার থেকে ক্যানসার-সহ ব্যথা উপশমকারী চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সামাজিক উপহার
মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে রাজ্যবাসীকে সামাজিক উপহার দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্ত আরও ৭০ টি রোগের চিকিৎসার সুযোগ পাওয়া যাবে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে। স্বাস্থ্যদফতরের শীর্ষ কর্তাদের দাবি, দেশের কোনও রাজ্যে এই ধরনের সুবিধা নেই। কোনও রাজ্য সরকারই বিনা পয়সায় সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে উছতে পারেনি। সেক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাড়তি যেসব রোগের চিকিৎসার সুবিধা
স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এখন থেকে যেসব রোগের চিকিৎসার সুবিধা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি, অ্যাবোলেশন, ইউএসজি গাইডেড পেরিফেরাল নার্ভ ব্লক-সহ বেশ কিছু রোগের চিকিৎসা। ব্যথার রকমভেদে ৮ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা থাকছে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে। রাজ্য সরকারের সিদ্ধান্তে ক্যানসার আক্রান্তরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গরিব ও মধ্যবিত্তের উপকার
মূলত রাজ্যের গরিব এবং মধ্যবিত্তের দিকে তালিকে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এর সুবিধা এখন রাজ্যের সবার জন্য করা হয়েছে। ক্যানসার কিংবা ব্যাথার নিরসনে গরিব ও মধ্যবিত্তকে অনেক টাকা খরচ করতে হয়। এবার সেই শ্রেণির মানুষদের দিকে তাকিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে তা আনা হয়েছে। ব্যথার চিকিৎসা করাতে গিয়ে যাঁদের ক্যানসার নির্ণয় হবে, তাঁরা এবার স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করাতে পারবেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications