'বাংলা ফেট্টিবাজদের জায়গা নয়' , এনআরসি নিয়ে বাংলা থেকে হুঙ্কার মমতার
দিল্লিতে এদিন উত্তাল সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তা পেশ হতেই সংসদ কক্ষে কার্যত বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি যখন নাগরিকত্ব বিল ইস্যুতে তোলপাড়, তখন অসমে বিলের বিরোধিতায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর তারই মাঝে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের জনসভা থেকে মমতা হুঙ্কারের সঙ্গে বলেন 'ফেট্টিবাজ' দের রাজনীতি বাংলার তিনি হতে দেবেন না।

'নো এনআরসি' হুঙ্কার মমতার
এদিন সাফ বার্তায় মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ' আমরা সবাই এক...কেউ আপন কেউ পর নয়। আমরা সবাই এক! .. আসুন জোট বাঁধে একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি। কোনও বিভাজন হবে না। নো ডিভাইড অ্যান্ড রুল। '
' দেশের থেকে বড় কিছু নয়'
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'যাঁর যতই রাজনৈতিক উদ্দেশ্য থাকুক । মনে রাখবেন , দেশের থেকে বড় কিছু নয়। সিএবি আর এনআরসি কয়েনের এপিঠ আর ওপিঠ।' তাঁর দাবি, প্রত্যেকেই দেশের নাগরিক। সকলের কাছেই নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য কিছু না কিছু রয়েইছে। আর তা দিয়েই নাগরিকত্ব প্রমাণ করা যাবে।

'কে কী খাবে, পরবে ঠিক করবে অন্য কেউ'
এদিন মমতা বলেন, দেশে কে থাকবে আর থাকবে না, কে কী খাবে না খাবে তা কেন ঠিক করবে অন্য কেউ। এপ্রসঙ্গে তিনি অসমে এনআরসিতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ তোলেন। আর সেক্ষেত্রে ফের তিনি বলেন, কেন্দ্রের উচিত এসব না করে উচিত মানুষের রুটি কাপড়ের ব্যবস্থা করা।

'সারা দেশে ৪০ শতাংশ বেকারত্ব বাড়লেও, বাংলায় কমেছে ৪০ শতাংশ বেকারত্ব'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশে বাংলার নির্দশন হয়ে রয়েছে। গোটা দেশে ৪০ শতাংশ যেখানে বেকারত্ব বেড়েছে সেখানে বাংলায় কমেছে ৪০ শতাংশ বেকারত্ব। যা সারা দেশের কাছে একটি সাফল্যের অধ্যায় হয়ে রয়েছে।

'ফেট্টিবাজদের জায়গা নয় বাংলা '
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা মঞ্চ থেকে বলেন, ' বাংলার সংস্কৃতি ফেট্টিবাজদের জায়গা নয়। ' বাংলা মনীষীদের জায়গা বলে তিনি ব্যাখ্যা করেন। মমতা বলেন, 'আমরা থাকাকালীন কারো কোনও ক্ষমতা নেই যে আপনাদের ওপর কোনও কিছু চাপিয়ে দেবে জোর করে।'
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন










Click it and Unblock the Notifications