বাংলাকে শিল্প বান্ধব করাই টার্গেট, বাগডোগরা আর অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর করার ঘোষণা মমতার
বাংলাকে শিল্প বান্ধব করাই টার্গেট, বাগডোগরা আর অন্ডােল আন্তর্জাতিক বিমানবন্দর করার ঘোষণা মমতার
বাংলাকে শিল্প বান্ধব করে গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই লক্ষ্যেই বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দুই বিমানবন্দরকে আন্তর্জাতি বিমানবন্দর করে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শিল্প স্থাপনের কাজে যাতে কোনও সমস্যা না হয় তা দেখার জন্য টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন তিনি। মুখ্যসচিবের নেতৃত্বে কাজ করবে এই টাস্ক ফোর্স

অন্ডাল ও বাগডোগরা বিমান বন্দর নিয়ে ঘোষণা
শিল্প সম্মেলন অত্যন্ত সফর হয়েছে। বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী রাজ্যকে শিল্প বান্ধব করে গড়ে তোলার জন্য শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন। তিনি বলেেছন বাগডোগরা এবং অন্ডালে বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীষ অন্ডাল বিমান বন্দরে বিমানওঠা নামা শুরু হলেও সেটা সীমিত সংখ্যক হয়ে গিয়েছে। বাগডোগরা বিমান বন্দরেও রানওয়েতে গলদ রয়েছে। উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর। কাজেই দক্ষিণপূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে রাজ্যকে গড়ে তুলতে হলে এই দুটি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের পর্যায়ে গড়ে তুলতে হবে

টাস্ক ফোর্স গঠন
রাজ্যে শিল্পস্থাপনের জন্য শিল্পপতিদের কাজের সরলীকরণ করতে হবে। যাতে কোনও সমস্যা তাঁদের না হয় সেকথা মাথায় রেখে এগোতে হবে রাজ্যকে। দেউচা পাঁচামি নিয়ে প্রথমদিন থেকেই চাপান উতোর চলছে। সেখানে কয়লাখনিতে বিনিয়োগ করছে আদানিরা। কিন্তু আদিবাসীরা জায়গা ছাড়তে নারাজ। এই নিয়ে তুমুল অশান্তি চলছে। সেকারণে একটি আলাদা করে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেটা কাজ করবে মুখ্যসচিবের নেতৃত্বে। যাতে শিল্পপতিদের সুবিধা হয়।

শিল্প বান্ধব করতে হবে
রাজ্যকে শিল্প বান্ধব করে গড়ে তুলতে হবে। কারণ বিরোধীরা গত কয়েক বছর ধরে নিশানা করে চলেেছ রাজ্যে কর্মংস্থানের সুযোগ নেই। একটিও শিল্প তৈরি হয়নি রাজ্যে। বিরোধীদের জবাব দিতেই এক প্রকার রাজ্যের ভাবমূর্তি শিল্পপতিদের সামনে বন্ধুত্বপূর্ণ করে গড়ে তুলতে তৎপর মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন বাংলাই একমাত্র ডেস্টিনেশন সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বাংলাই সকলকে পথ দেখায়। শিল্পের ক্ষেত্রেও ,সেটা করে দেখাবে বলে বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন মমতা।

মমতার চ্যালেঞ্জ
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন ১০ বছরে বাংলা যা করবে সেটা ছুঁতে পারবে না কেউ। বাংলায় যেভাবে বিনিয়োগের প্রস্তাব আসছে তাতে আগামী দিনে ৪০ ক্ষ কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিনের শিল্প সম্মেলনে আরও বেশি প্রত্যয়ী মমতাকে দেখা গিয়েছে। তিনি আন্তর্জাতিক চলাচ্চিত্র উৎসবের কথা জানিয়ে শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন। ৪২টি দেশের ৪৩০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন এই শিল্প সম্মেলনে। তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications